|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ধর্ষণের পরে নারীকে হত্যা, দেখে ফেলায় ছেলেকেও খুন: তিনজনের দণ্ড

ধর্ষণের পরে নারীকে হত্যা, দেখে ফেলায় ছেলেকেও খুন: তিনজনের দণ্ড

প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫

890

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাহায্যপ্রার্থী অজ্ঞাত মা-ছেলে হত্যা মামলায় দুই জনের ফাঁসি ও একজনের সাত বৎসর কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ আদেশ দেন। মৃত্যুদ- প্রাপ্তরা হলো আবুল কাশেম (৫৮) ও দুলাল হোসেন (৫৫)। সাত বছরের দ-প্রাপ্তের নাম বাবুল হোসেন (৩৫)। রায় ঘোষণার সময়ে বাবুল অনুপস্থিত এবং দুলাল ও আবুল কাশেম উপস্থিত ছিলেন। তাদের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন দড়িগাও এলাকায়।
আদালত সূত্রমতে, ২০১১ সালের ৫ই মার্চ আড়াইহাজারের দড়িগাও এলাকায় দরিদ্র অজ্ঞাত মহিলা তার শিশু ছেলেকে নিয়ে আর্থিক সহায়তার জন্য যায়। সেখানে অজ্ঞাত মহিলাকে আর্থিক সহায়তার কথা বলে স্থানীয় কাশেম ও বাবুল শ্মশান ঘাটে দুলালের প্রজেক্টে নিয়ে ধর্ষণ করে গলায় ওড়না পেচিয়ে শ্বাশরোধে হত্যা করে । এসময় প্রজেক্ট ম্যানেজার দুলাল উপস্থিত হয় এবং খুনের বিষয়টি জানতে পারে । খুনের ঘটনায় ভয় পেয়ে প্রজেক্ট ম্যানেজার দুলাল কোদাল দিয়ে মহিলার শিশু ছেলেকে হত্যা করে। এরপর ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তিনজনে মিলে লাশ দুটি পুরাতন কবরস্থানে মাটি চাপা দিয়ে রাখে। পরে এলাকাবাসী লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ বাবুলকে গ্রেপ্তার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। এ মামলায় পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়। আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে ৩ জনের মধ্যে আবুল কাশেম ও দুলাল হোসেনকে ফাঁসি ও বাবুল হেসেনকে সাত বৎসর কারাদ- প্রদান করেন। একই সঙ্গে দ-প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস কারাদ-ের আদেশ দেন।

প্রচ্ছদ এর আরও খবর
সরকারের ‘হস্তক্ষেপে’ আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

সরকারের ‘হস্তক্ষেপে’ আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

আখতারুজ্জামানের জামিন হয়নি, এজলাসে হট্টগোল-বাইরে হাতাহাতি

আখতারুজ্জামানের জামিন হয়নি, এজলাসে হট্টগোল-বাইরে হাতাহাতি

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার

দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ছিল ৯ কেজি সোনা

দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ছিল ৯ কেজি সোনা

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মৌলভীবাজারে যুবক আটক

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মৌলভীবাজারে যুবক আটক

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান

জমি বিক্রির টাকা নিয়ে ছেলের কিল-ঘুসিতে প্রাণ গেল বাবার

জমি বিক্রির টাকা নিয়ে ছেলের কিল-ঘুসিতে প্রাণ গেল বাবার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top