|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন শুরু

মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন শুরু

প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫

1143
সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে। মিনা শহরের কাছে আল-মোয়াইসসেম এলাকার একটি কবরস্থানে নিহত বেশ কয়েকজনের দাফন সুসম্পন্ন হয়। মক্কার গ্র্যান্ড মসজিদে নিহতদের জানাজা হয়। গত রোববার রাতে নিহতদের পরিচয় শনাক্তসহ আনুষঙ্গিক প্রক্রিয়াসমূহ সম্পন্ন করার পর তাদের সমাধিস্থ করা হয়। গতকাল নিহতদের দাফনের ব্যাপারে অনুমতিপত্রও ইস্যু করা হয়। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। গত ১১ই সেপ্টেম্বর মক্কার গ্র্যান্ড মসজিদে ভয়াবহ ওই দুর্ঘটনায় কমপক্ষে ১১১ জন নিহত ও ৩৯৪ জন আহত হয়েছিলেন। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের কনসাল জেনারেল বিএস মুবারক জানিয়েছেন, হারাম অঞ্চলের পুলিশ শবাগারে দাফন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে সহযোগিতায় একটি ডেস্ক স্থাপন করে। নিহতদের স্বজনদের সামনে দুটি পথই খোলা। তারা সৌদি আরবে কিংবা দেশে লাশ দাফন করতে পারবেন। অধিকাংশ স্বজনই সৌদি আরবে স্বজনের লাশ দাফনের সিদ্ধান্ত নেন। পাকিস্তানের কনসাল জেনারেল আফতাব আহমেদ খোখের বলেছেন, নিহত ১১ পাকিস্তানির মধ্যে ২ জনের নথিপত্রের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি জানান, হজ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন ৪ বা ৫ জন। নিহত বাকি পাকিস্তানিরা সৌদি আরবের বাসিন্দা হিসেবে বা ভ্রমণ ভিসায় সেখানে অবস্থান করছিলেন। এদিকে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে পবিত্র হজব্রত পালনে সৌদি আরবে গত রোববার পর্যন্ত ১০ লাখ ৩০ হাজার ৫৮৪ জন হজযাত্রী পৌঁছেছেন।

ইউকে এর আরও খবর
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top