|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সৌদি আরবে ৪৪১ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ৪৪১ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫

1145
সৌদি আরবের কাসিম, দাম্মাম ও আল-খোবার অঞ্চলে পৃথকভাবে পরিচালিত ব্যাপক অভিযানে ৪৪১ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইস্টার্ন প্রভিন্সের আল-খোবার শহর থেকে ৩৪০ জন, কাসিম থেকে ৮৭ জন ও দাম্মাম থেকে ১৪ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের জাতীয়তা বা পরিচয় উল্লেখ করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। আল-খোবার শহর থেকে সর্বাধিক সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হযেছে। শহরটি থেকে ৩৪০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্টার্ন প্রভিন্সের পুলিশের মুখপাত্র কর্নেল জিয়াদ আল-রাকিতি বলেছেন, প্রশাসনিক অঞ্চলের বিভিন্ন স্থানে সন্দেহজনক কর্মকা-ের খবর পেয়েছিল পুলিশ। পরিদর্শন অভিযান চলাকালীন পুলিশ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া সন্দেহজনক এলাকাগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন এবং ওই এলাকাসমূহে ঢোকা ও বের হওয়ার সব পথ বন্ধ করে দেন। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে চলে অভিযান এবং ৩৪০ জনকে আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে কোন পূর্ব-ঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ কাসিম অঞ্চলে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানে নামে। পরিদর্শন অভিযানে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে পরিদর্শন অভিযান চলাকালীন দাম্মামে ১৪ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪টি নির্মাণ সাইট থেকে তাদের আটক করা হয়। ইস্টার্ন প্রভিন্সের শ্রম কার্যালয়ের পরিচালক ওমর আল-আমরি বলেছেন, বিভিন্ন প্রশাসনিক অঞ্চলের পুলিশের সহযোগিতায় যৌথ এ অভিযান পরিচালিত হয়েছে।

ইউকে এর আরও খবর
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top