|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৪ মানবাধিকার কর্মীর মুক্তি দাবি ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের

৪ মানবাধিকার কর্মীর মুক্তি দাবি ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের


প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫

1224
গত ১২ই সেপ্টেম্বর মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় চার মানবাধিকার কর্মীকে। আরিয়ান আরিফ, জাকিয়া সুলতানা, হাসিবুল হাসান সবুজ ও ফিরোজ আলম খান শুভর একটি জামিন আবেদন সম্প্রতি ঢাকার একটি আদালতে খারিজ করে দেয়া হয়। আগামীকাল ২০শে সেপ্টেম্বর আদালতের পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে গতকাল ১৮ই সেপ্টেম্বর ওই ৪ মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশের সব মানবাধিকার কর্মীকে নির্বিঘে তাদের মানবাধিকার কর্মকা- পরিচালনার নিশ্চয়তা প্রদানের দাবি জানিয়ে একটি বিবৃতি প্রদান করেছে মানবাধিকার সংগঠন ‘ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স’। নিচে বিবৃতিটি তুলে ধরা হলো:

বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের অনুরোধ:
আরিয়ান আরিফ, জাকিয়া সুলতানা, হাসিবুল হাসান সবুজ ও ফিরোজ আলম শুভকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে। প্রতিহিংসার শিকার হওয়ার আতঙ্ক ও নির্বিঘে সকল পরিস্থিতিতে বাংলাদেশের সব মানবাধিকার কর্মী যাতে তাদের বৈধ মানবাধিকার কর্মকা- পরিচালনা করতে পারেন, তার নিশ্চয়তা প্রদান করতে হবে।
ওই বিবৃতির শুরুতে বলা হয়, ২০১৫ সালের ১৬ই সেপ্টেম্বর ঢাকার আদালত মানবাধিকার রক্ষায় নিয়োজিত আটক ৪ কর্মীর জামিন আবেদন খারিজ করে দেয়। আরিয়ান আরিফ, জাকিয়া সুলতানা, হাসিবুল হাসান সবুজ ও ফিরোজ আলম খান শুভকে মানব পাচারের মিথ্যা অভিযোগে গত ১২ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ফলে, আদালতের পরবর্তী কার্যক্রম পর্যন্ত তারা আটকাবস্থায় থাকবেন। আগামীকাল ২০শে সেপ্টেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে। ১২ই সেপ্টেম্বর পথশিশুদের আশ্রয় দেয়া একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই ৪ মানবাধিকার কর্মী অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন সংগঠনটির কর্মকা-ের সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণে কোন নথিপত্র উপস্থাপনে ব্যর্থ হয়েছেন।
আরিয়ান আরিফ নামেও পরিচিত আরিফুর রহমান। তিনি মানবাধিকার রক্ষায় কাজ করেন এবং অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। জাকিয়া সুলতানা, হাসিবুল হাসান সবুজ ও ফিরোজ আলম খান শুভ স্বেচ্ছাসেবা কর্মী। অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন একটি যুব সংগঠন। পথশিশুদের ভালোমন্দ দেখাশোনা করে সংগঠনটি। যুব সংগঠনটি তাদের আশ্রয়, শিক্ষা, কম্পিউটার ও ভোকেশনাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে। সদরঘাট ও আগারগাঁওয়ে গৃহহীন শিশুদের জন্য দুটি স্কুলও পরিচালনা করে সংগঠনটি।
এতে আরও বলা হয়, অভিযানের সময় অ্যাপার্টমেন্টে থাকা সব শিশু নিশ্চিত করেছে যে, তারা গৃহহীন হওয়ায়, অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যরা তাদের আশ্রয় দিয়েছে। ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স ৪ মানবাধিকার কর্মীর গ্রেপ্তার ও তাদের জামিন আবেদন খারিজ করে দেয়ার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। ভিত্তিহীন অভিযোগে তাদের গ্রেপ্তারের ঘটনাটি পুলিশের সামঞ্জস্যহীন প্রতিক্রিয়া বলেই প্রতীয়মান। সংগঠনটির সহায়তা পাওয়া শিশুগুলো অভিযোগের ভিত্তিহীনতার বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে মানবাধিকার কর্মীদের প্রতিকূল পরিবেশের প্রেক্ষাপটে তাদের গ্রেপ্তারের এ ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করা হয় ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের ওই বিবৃতিতে।

ইউকে এর আরও খবর
লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top