|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ম্যাকআর্থার হাই স্কুলে আর ফিরবে না আহমেদ

ম্যাকআর্থার হাই স্কুলে আর ফিরবে না আহমেদ

প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫

1225
১৪ বছর বয়সী মার্কিন কিশোর আহমেদ মোহাম্মদ এখন সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টসহ সবারই আগ্রহ। হিলারি ক্লিনটন, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, নাসা, এমআইটিসহ সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তার সামনে এখন অবারিত বিশ্ব। ম্যাকআর্থার হাই স্কুলের ছাত্র আহমেদ অনাকাক্সিক্ষত বিড়ম্বনার শিকার হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তার শিক্ষার ভার নেয়ার ব্যাপারে অনুরোধ জানিয়েছে। তারা তার মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ব্যাপারেও তাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছে। কিন্তু, ওই স্কুলে ফিরে যাওয়ার ব্যাপারে আহমেদ বা তার পরিবারের আর কোন আগ্রহ নেই। আহমেদের পিতা জানিয়ে দিয়েছেন, ম্যাকআর্থারে আহমেদের ফিরে যাওয়ার আর কোন সম্ভাবনা নেই। তার পিতা মোহাম্মদ আল হাসান মোহাম্মদ বলছিলেন, আহমেদ হাই স্কুলটি পরিবর্তন করবে এবং পরবর্তীতে কোন স্কুলে সে ভর্তি হবে, পরিবার সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ম্যাকআর্থার স্কুলের এক মুখপাত্র এবিসি নিউজকে বলছিলেন, আহমেদকে অবশ্যই স্কুলে স্বাগত জানানো হবে। তিনি বলেন, তার মানসম্মত শিক্ষাদান অব্যাহত রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কিন্তু, ম্যাকআর্থার স্কুলে পড়তে একেবারেই আগ্রহী নয় সে। এ খবর দিয়েছে অনলাইন হাফিংটন পোস্ট।
আহমেদের জন্য নতুন স্কুল খোঁজা হচ্ছে। ১৪ বছর বয়সী আহমেদ টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুলের নবম গ্রেডের ছাত্র। বাড়িতে আহমেদের তৈরি করা ঘড়িটিকে বোমা ভেবে স্কুল শিক্ষকরা যে ঘটনা ঘটিয়েছেন, তা নিয়ে সারা বিশ্বে চলছে নিন্দার ঝড়। কিন্তু, সেই একটি ঘটনা আহমেদের জীবনেই যেন শাপে বর হিসেবে আবির্ভূত হলো। তার জীবনের গতিপথই পাল্টে দিয়েছে ওই ঘটনা। এ বয়সেই অভাবনীয় সম্ভাবনার দ্বার খুলে গেছে কিশোরটির সামনে। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সবাই আহমেদের প্রশংসায় পঞ্চমুখ। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে হোয়াইট হাউসে, ফেইসবুক কার্যালয়ে। এমআইটিও আহমেদের মতো উৎসুক শিক্ষার্থী চায়।

ইউকে এর আরও খবর
লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top