|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ‘ফাইটার নাসিরে’ ভূপাতিত ভারতীয়রা

‘ফাইটার নাসিরে’ ভূপাতিত ভারতীয়রা


প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫

1234
শুরুতে ভারতীয়দের ব্যাট হাতে করলেন ঘায়েল । পরে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাসির হোসেন স্বাগতিকদের করলেন তছনছ । ভক্তদের কাছে তার আদুরে নাম ‘ফাইটার নাসির‘। আর গতকাল নাসির দেখালেন তার এমন খেতাবের কার্যকারণ। ম্যাচের দুই ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্কট মুহূর্তে ব্যাট ও বল হাতে দেখালেন সেঞ্চুরি ও পাঁচ উইকেটের ‘ডবল’ কৃতিত্ব। সঙ্গে আরও একবার ক্রিজে বল হাতে ঝড় তুললেন রুবেল হোসেন। ভারত ‘এ‘ দলের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ ‘এ’ দল। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে নাসির হোসেন ব্যাট হাতে হাঁকান হার না মানা সেঞ্চুরি। এতে ভারত ‘এ’ দলকে ২৫৩ রানের টার্গেট দেয় মুমিনুলরা। জবাবে ৪২.২ ওভারে ১৮৭ রানে গুড়িয়ে যায় ভারত ‘এ’ দলের ইনিংস। ১০ ওভারের স্পেলে ৩৫ রানে পাঁচ উইকেট নেন নাসির হোসেন। বল হাতে ‘নাসির ভেলকির‘ আগে ইনিংসের অর্ধেকটা পর্যন্ত ম্যাচে ফেভারিট দেখাচ্ছিল স্বাগতিকদেরই। পুরো ক্যারিয়ারে বল হাতে নাসির হোসেনের এটি প্রথম পাঁচ উইকেট শিকার। এর আগে ১১১ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নাসির একবারই পান ইনিংসে চার উইকেটের স্বাদ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাসিরের ইনিংস সেরা শিকার তিন উইকেট। এবারে ভারত সফরের আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়ন্টিতে শেষ আট ইনিংসে নাসিরের সর্বোচ্চ সংগ্রহটা ছিল ৩২ রানের। তবে ভারত সফরে স্বরূপে দেখা যাচ্ছে ব্যাটসম্যান নাসিরকে। প্রথম ওয়ানডেতে লড়াকু ব্যাটিংয়ে ৫২ রান করেন দলে এ সাত ন্মবর ব্যাটসম্যান। আর দ্বিতীয় ওয়ানডেতে করলেন অপরাজিত ১০২ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি নাসিরের তৃতীয় সেঞ্চুরি। নাসির হোসেনের একটি করে সেঞ্চুরি রয়েছে টেস্ট ও ওয়ানডেতেও। গতকাল বল হতে ক্রিজে ঝড় তোলেন পেস তারকা রুবেল হোসেনও। ৯ ওভারের স্পেলে ৩৩ রানে চার উইকেট নেন রুবেল। এমনিতে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী মাঠে বিগ স্কোরিং ম্যাচ দেখা যায় নিয়মিতই। গতকাল ২৫৩ রানের টার্গেটে শুরুতে স্বাচ্ছন্দ ব্যাটিংই দেখাচ্ছিল ভারত ‘এ’ দল। ২৭.২ ওভার শেষে ভারত এ দলের সংগ্রহ পৌঁছে ১১৯/১-এ। কিন্তু দিনটি যে ছিল নাসির হোসেনের। টানা তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিক ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন নাসির। একে একে সাজঘরের পথ ধরেন ভারত ‘এ‘ দল ওপেনার উন্মুক্ত চাঁদ, ওয়ানডাউন ব্যাটসম্যান মনীশ পাণ্ডে ও চার নম্বর ব্যাটসম্যান সুরেশ রায়না। এতে ৩৩.৩ ওভার শেষে ভারত এ দলের সংগ্রহ দাঁড়ায় ১৪৫/৪-এ। এবার তাণ্ডব চালায় বাংলাদেশ ‘এ’ দলের পেস ব্যাটারি। পরের ১২ রানে চার উইকেট তুলে নেন বাংলাদেশ তারকারা। পেস তারকা রুবেল হোসেন দুই ও আল আমিন হোসেন-নাসির হোসেন নেন এর একটি করে উইকেট। ততক্ষণে স্বাগতিকদের আশা শেষ। নাসিরের স্পিন বিষে কাটা পড়ে সিরিজের প্রথম ওয়ানডের সফল ব্যাটসম্যান ঋষি ধাওয়ান ও রাশ কালারিয়ার উইকেট। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ‘এ’ ইনিংসের শেষের দিকে ৩৪ বলে ৫৬ রান করেন ঋষি ধাওয়ান। গতকাল সাজঘরে ফেরেন ‘০’ রানে। ভারত ‘এ’ দলের ইনিংসের শেষ ৬৮ রানে টপাটপ আট উইকেট তুলে নেন বাংলাদেশ ‘এ’ দল তারকারা। প্রথম ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ ‘এ‘ দল অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। আর ব্যাটিংয়র শুরুটা ছিল ভক্তদের কাছে ভয়ঙ্কর। স্কোর বোর্ডে কোন রান ওঠার আগে ওপেনার রনি তালুকদার উইকেট খোয়ান দিনের একবারে প্রথম ওভারে। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার-এনামুল হক বিজয়ের ৬০ রানের জুটিতে ভক্তরা তখন কিছুটা আশ্বস্ত । কিন্তু ফের দেখা দিল পুরনো রোগ। পরের ২২ রানে চার উইকেট খুইয়ে বসে বাংলাদেশ ‘এ‘ দল। আর দলীয় ৮২/৫ সংগ্রহ নিয়ে আরও একবার ক্রিজে পরীক্ষায় উইকেট-রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস ও অলরাউন্ডার নাসির হোসেন। ষষ্ঠ উইকেটে এ দুই ব্যাটসম্যানের ৭০ রানের জুটিতে ফের ভরসা পায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ব্যক্তিগত ৪৫ রানে লিটন সাজঘরে ফিরলেও অন্যপ্রান্তে নাসির ৯৬ বলে অপরজিত ১০২ রান করেন নাসির। এতে নাসির হাঁকান এক ডজন চার ও একটি ছক্কা। প্রথম ওয়ানডেতেও দলীয় ১০০ রানের আগেই পাঁচ উইকেট খোয়ায় বাংলাদেশ ‘এ’ দল। পরে ষষ্ঠ উইকেটে ১২০ রানের জুটি গড়েন লিটন-নাসির। সফরকারী বাংলাদেশ ‘এ’ দল ওই ম্যাচ হারে ৯৬ রানে হারে ।
সংক্ষিপ্ত স্কোর

টস: ভারত ‘এ’ ফিল্ডিং
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভার; ২৫২/৮ (রনি ০, সৌম্য ২৪, বিজয় ৩৪, মুমিনুল ৩, লিটন ৪৫, সাব্বির ১, নাসির ১০২*, আরাফাত ১৭, শফিউল ৪, রুবেল ৯, ঋষি ৩/৪৪)।
ভারত ‘এ’ দল: ৪২.২ ওভার; ১৮৭ (উন্মুক্ত ৫৬, নাসির ৫/৩৫, রুবেল ৪/৩৩, আল আমিন ১/৩৫)।
ফল : বাংলদেশ ‘এ’ দল ৬৫ রানে জয়ী
ম্যাচ সেরা: নাসির হোসেন
তৃতীয় ওয়ানডে: আগামীকাল সকাল ৯:৩০

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top