|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বার্সার মেসিবিহীন অধ্যায় শুরু

বার্সার মেসিবিহীন অধ্যায় শুরু


প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫

1367
বার্সেলোনার দুই মাসের মেসিবিহীন অধ্যায়ের শুরু হচ্ছে আজ থেকে। চোটের কারণে ছিটকে পড়া আর্জেন্টাইন তারকাকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামছে লুইস এনরিকের দল। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ক্যাম্প ন্যুয়ে গ্রুপ পর্বের এই ম্যাচটি শুরু হবে ।

লা লিগায় সবশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে খেলায় চোট পান বার্সার সেরা তারকা লিওনেল মেসি। পরে বার্সা জানায়, মেসির হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। মাঠে ফিরতে আট সপ্তাহ সময় লাগবে।

২০১২ সালে জার্মান দল লেভারকুসেনের বিপক্ষে বার্সার ৭-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করেছিলেন আর্জেন্টিনা তারকা। এবার মেসি না থাকায় তাই কিছুটা স্বস্তিতেই থাকবে লেভারকুসেন।

অবশ্য লেভারকুসেনের মিডফিল্ডার ক্রিস্টোফ ক্রেমার বলেন, মেসিকে ছাড়াও বার্সা বিশ্বমানের দল। যে দলে রয়েছেন লুইস সুয়ারেজ, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো তারকারা। লেভারকুসেনের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রেমার বলেন, অবশ্যই যে কোনো দল মেসিকে মিস করবে। কিন্তু ওকে ছাড়া বার্সেলোনা এখনো বিশ্বমানের দল।

অতীত পরিসংখ্যানেও লেভারকুসেনের চেয়ে বিস্তর এগিয়ে বার্সা। লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। আর ওই পাঁচ ম্যাচে বার্সা গোল করেছে ১৬টি, লেভারকুসেন মাত্র ২টি। বার্সার বিপক্ষে লেভারকুসেনের সর্বশেষ জয়টি সেই ২০০১ সালে। তাও নিজেদের মাঠে।

এ ছাড়া ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট চালুর পর বার্সা কখনোই প্রথম দুই ম্যাচ জয়শূন্য থাকেনি। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে বার্সার এবারের শুরুটা রোমার সঙ্গে ১-১ গোলের ড্র দিয়ে হলেও লেভারকুসেনের বিপক্ষে জয়ের পাল্লাটাই বেশি ভারী।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top