|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫

1390
হার দিয়ে পাকিস্তান সফর শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার পাকিস্তানের করাচির সাউদ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের ১ম টি-২০ ম্যাচে স্বাগতিক নারী দলের কাছে ২৯ রানে পরাজিত হয়েছে সালমা বাহিনী।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে স্বাগতিকরা বিসমাহ মারুফের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া বিসমাহ মাত্র ৫৭ বলে ৫টি বাউন্ডারির সহায়তায় অপরাজিত ৬৫ রান সংগ্রহ করেন। ৪৩ বলে ৪৪ রান সংগ্রহ করেন সতীর্থ ওপেনিং ব্যাটসম্যান জাবেরিয়া খান। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই ২ উইকেট লাভ করেন নাহিদা আকতার। একটি করে উইকেট নেন জাহানারা আলম ও ফাহিমা খাতুন।

জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান করতে সক্ষম হয় সফরকারী নারী টাইগাররা। দলের হয়ে ২৩ রান করে সংগ্রহ করেছেন ওপেনার আয়শা রহমান ও ওয়ানডাউন ব্যাটসম্যান ফারজানা হক। মিডল অর্ডারে রুমানা আহমেদ ২২ রান সংগ্রহ করলেও দলের আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের রান করতে পারেননি। স্বাগতিক দলের আনাম আমিন দুটি এবং সুমাইয়া সিদ্দিকি, সানা মির, মিসমাহ মারুফ, নাইদা দার ও আলেয়া রিয়াজ একটি করে উইকেট সংগ্রহ করেন।

এই জয়ের ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান প্রমীলা দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১২৪/৫ (২০ ওভার), মিসমাহ মারুফ ৬৫*, জাবেরিয়া খান ৪৪, নাহিদা আকতার ২/১৭।
বাংলাদেশ: ৯৫/৭ (২০ ওভার), আয়শা রহমান ২৩, ফারজানা হক ২৩ , রুমানা আহমেদ ২২, আনাম আমিন ২/১৭।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top