|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ওয়ানডেতেও হারে শুরু সালমাদের

ওয়ানডেতেও হারে শুরু সালমাদের


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫

1480
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও হার নিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। করাচিতে পাকিস্তান নারী দলের কাছে সালমাবাহিনী হার দেখলো ২০ রানে। ব্যাট হাতে বাংলদেশের আশা ধরে রেখেছিলেন রুমানা আহমেদ। পাঁচ নম্বরে ব্যাট হাতে ৯৭ বলে ৭০ রান করেন রুমানা। তবে দলের বাকিদের ব্যর্থতায় ১৯৪/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আনাম আমিন ১০ ওভারের স্পেলে ২৫ রানে নেন তিন উইকেট। সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে ২-০তে হার দেখেছে সালমাবাহিনী। সফরকারী বাংলাদেশ নারী দলের বিপক্ষে ব্যাট হাতে নৈপুণ্য জারি রেখেছেন পাক তারকা বিসমা মারুফ। টি-টোয়েন্টি সিরিজে ম্যাচজয়ী দুই ম্যাচে বিসমা মারুফ করেন হার না মানা ৬৫ ও ৪৪ রান। আর প্রথম ওয়ানডেতে নিজের উইকেট দিলেও ততক্ষণে তার নামের পাশে জ্বলজ্বল করছে ৯২ রান। দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সালমাবাহিনীকে ২১৫ রানের টার্গেট দিল পাকিস্তান নারী ক্রিকেট দল। করাচির সাউদেন্ড স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সানা মির। আর ৪৯.৫ ওভারে ২১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বল হাতে সবচেয়ে সফল অধিনায়ক সালমা খাতুন। ১০ ওভারের স্পেলে ৩১ রানে তিন উইকেট নেন বাংলাদেশের বিশ্বসোর এ অলরাউন্ডার। লতা ম-ল, নাহিদা আক্তার, খাদিজাতুল কোবরা ও ফাহিমা খাতুন পান একটি করে উইকেট। ৩৩ ওভারে দলীয় ১১১ রানে পাঁচ উইকেট খুইয়ে শঙ্কায় পরে পাকিস্তান। কিন্তু বিসমা মারুফের ১২৮ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংসে দলীয় ২০০ রানের কোঠা পার করে স্বাগতিকরা।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top