|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. মুখোমুখি
  3. বাড়ি, গাড়ির পাশাপাশি রাজধানীতে ভাড়ায় মিলছে স্বামীও

বাড়ি, গাড়ির পাশাপাশি রাজধানীতে ভাড়ায় মিলছে স্বামীও


প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫

ঢাকা: 1416বাড়ি, গাড়ির পাশাপাশি রাজধানীতে ভাড়ায় মিলছে স্বামীও। আর এই বাণিজ্যে তিন ধরনের কাজের জন্য স্বামী পরিচয়ে পুরুষ ভাড়া করা হয় বলে জানা গেছে।

স্বামী হিসেবে ভাড়ায় খেটে নিজের সংসার চালাচ্ছেন এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দিনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত মাসে ৩ থেকে ৮ হাজার টাকায় ভাড়ায় স্বামী পাওয়া যায়।

আবার একই পুরুষ ভাড়ায় খাটেন একাধিক নারীর স্বামী পরিচয়ে এমন তথ্যও পাওয়া গেছে। রাজধানীর জুরাইন এলাকার ফুটপাতের খুদে দোকানি আলো বেগমের স্বামী নেই। আরেক বিয়ে করে স্বামী চলে গেছে। কোথায় গেছে সেটাও তার জানা নেই। তিনটি সন্তান নিয়ে ফুটপাতে কখনও পিঠা, কখনও মৌসুমি ফল, সঙ্গে চা-পান বিক্রি করে জীবন চালান তিনি।

ছেলেকে চা-পানের দোকান আলাদা করে দিতে ৫ হাজার টাকার ঋণ দরকার তার। একটি এনজিও থেকে ঋণ পেতে স্বামী দরকার। এনজিওর লোকজন বলছে ঋণ পেতে হলে স্বামী-স্ত্রী দুজনের ছবি লাগবে। মাস কয়েক আগে এনজিওর ঋণ পেতে একজন স্বামী ভাড়া করেছিলেন তিনি। ঋণের টাকা থেকে ৫০০ টাকা দিয়েছেন তাকে। মাত্র ৫০০ টাকাতেই আলো বেগমের সঙ্গে স্বামী পরিচয়ে এনজিও অফিসে গিয়ে ছবি তুলে ঋণ পেতে সহায়তা করেছেন আজগর আলী নামের এক লোক।

ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে যৌনকর্মীদের আনাগোনা বন্ধ হয়ে যাওয়ার পর ওইসব যৌনকর্মী এখন রাজধানীর বিভিন্ন এলাকার ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করেছে। বাড়ি ভাড়া নিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে স্বামী ছাড়া বাড়ির মালিক বাসা ভাড়া দিতে চান না। বাড়ি ভাড়া নেওয়ার ওই প্রতিবন্ধকতার কথা চিন্তা করে যৌনকর্মীরা তাদের পূর্বপরিচিত কোনো পুরুকে স্বামী হিসেবে ভাড়া করেন। বাড়ি ভাড়া করার সময় সঙ্গে থাকেন ভাড়াটে স্বামী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়ি ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিককে বলা হয় স্বামী নিয়মিত ঢাকায় থাকে না, বাইরের কোনো জেলায় চাকরি বা ব্যবসা করে। একই সঙ্গে বলা হয়, বাসায় নিয়মিত থাকবে তার স্ত্রী ও দুই বা তিন বোন। ওই বোনদের থাকার কথা বলে জায়েজ করে নেওয়া হয় আরো দুই-৩জন যৌনকর্মীকে। এভাবেই রাজধানী জুড়ে ফ্ল্যাট বাড়িগুলোতে চলছে যৌন বাণিজ্য।

শনির আখড়ার নজরুল (ছদ্মনাম) বরিশাল থেকে অভাবের তাড়নায় ঢাকায় আসেন। এসএসসিও পাস নয়, তাই কোনো চাকরি দিতে চাচ্ছেন না কেউ। এরই মধ্যে ছিনতাইকারী কাজলের সঙ্গে দেখা মিলে। নিরূপায় হয়ে তার সঙ্গে যোগ দেয় সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের কাজে। পরিবর্তন করে ফেলে নিজের বংশ-পরিচয়ও। এরই মধ্যে স্বামী পরিত্যক্তা রুপার (ছদ্মনাম) সঙ্গে পরিচয় হয়। তখন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি যৌন ব্যবসায় লিপ্ত ছিলেন। সিদ্ধান্ত হয় স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন রাজধানীর শনির আখড়ায় বসবাস করবেন।

এরপরই বিউটি পার্লার ব্যবসার আড়ালে রুপা শুরু করে যৌন ব্যবসা। বিধিবাম, এলাকার দুষ্ট বেরসিক ছেলেরা জেনে যায় নজরুল-রুপা আসলে স্বামী-স্ত্রী নন। দুজনের এ অবাধ বসবাসে বাধ সাদে তারা। দুজনকেই বাধ্য করে সত্যিকারের বিয়েতে।

এ ছাড়া নজরুল রাজধানীর শান্তিনগর, বাড্ডা, ফার্মগেট এলাকাসহ ৮-৯টি স্থানে যৌনকর্মীদের স্বামী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে নিজে কামাচ্ছেন মোটা অঙ্কের টাকা। আর মাঝে মধ্যে খদ্দের জোগাড় করে দিলে তার কমিশনতো আছেই।

রাজধানীতে ৩ ধরনের কাজের জন্য মহিলাদের স্বামী পরিচয়ে পুরুষ ভাড়া করার ক্ষেত্র চিহ্নিত করা গেছে। বিশেষ করে যৌনব্যবসার সঙ্গে জড়িত নারীরা বাসা ভাড়া নেওয়ার সময় স্বামী হিসেবে লোক ভাড়া করে বাড়ির মালিককে দেখিয়ে থাকেন।

এনজিওসহ বেশকিছু মাল্টিপারপাস কোম্পানি থেকে ক্ষুদ্রঋণ নেওয়ার শর্ত হিসেবে স্বামীর পরিচয় ও তার ছবি ব্যবহার করতে স্বামী ভাড়া করেন। এ ছাড়া, সাম্প্রতিককালে পাসপোর্ট অফিসে কোনো মহিলা স্বামী ছাড়া একা গেলে তাকে স্বামীর উপস্থিতি দেখানোর প্রয়োজনে স্বামী ভাড়া করে আবার স্বামী নিয়ে আসার ঝামেলা থেকে মুক্ত হতে হয়।

অনুসন্ধানে একই ব্যক্তির তিন-চারটে ফ্ল্যাট বাড়িতে স্বামীর পরিচয়ে ভাড়া খাটার বিষয়টি জানা গেছে। এমনি একজন সালাউদ্দিন। তিনি ৬ নারীর স্বামী হিসেবে ভাড়া খাটেন। ভাড়া খাটার শর্ত হচ্ছে সপ্তাহে কমপক্ষে একদিন স্বামী পরিচয়ে বাসায় অবস্থান করতে হবে, আর বাসার বাজারও করে দিতে হবে। বাসায় অবস্থান করা ও বাজার করার শর্ত দেওয়ার মানে হচ্ছে যাতে আশপাশের লোকজন কোনো প্রকার সন্দেহ না করেন।

জামালপুরের মধ্যবয়সী পুরুষ সালাউদ্দিন। এক যুগ আগে ঢাকায় এসে মিরপুর এলাকায় পান-সিগারেটের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে এক সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। ধরা পড়ে জেলও খাটেন দেড় বছর। জেল থেকে বের হওয়ার পর পরিচয় হয় এক মহিলার সঙ্গে। সেই থেকে ভাড়ায় স্বামী বাণিজ্য শুরু সালাউদ্দিনের।

এখন রাজধানীর মিরপুর, বাড্ডা ও গাবতলী এলাকায় ছয়টি বাসায় ছয় নারীর ভাড়াটে স্বামী তিনি। ভাড়া পান ৩০ হাজার টাকা। কোনো মাসে বেশি মেলে আবার কোনো মাসে কিছুটা কমও মেলে বলে জানান সালাউদ্দিন। নিজের স্ত্রী ও এক ছেলে নিয়ে ভাড়ায় থাকেন মিরপুরের কালসী এলাকায়। ভাড়ায় স্বামী খাটাই এখন তার একমাত্র পেশা বলে জানান।

জানা গেছে, রাজধানীতে বিভিন্ন ক্ষুদে ব্যবসার সঙ্গে জড়িত বেশিরভাগ বস্তিবাসী বা ভাসমান নারীরা উদয়-অস্ত পরিশ্রম করে সন্তানদের নিয়ে জীবন ধারণ করছেন। তাদের বেশির ভাগই স্বামী পরিত্যক্তা। ব্যবসা পরিচালনা বা সম্প্রসারণের কারণে কখনও কখনও এদের ক্ষুদ্রঋণের প্রয়োজন হয়।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এনজিওগুলো বা নগরীতে সুদের ব্যবসা করে এমন সংস্থাগুলো ক্ষুদ্রঋণ দেওয়ার ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনের ছবি ও নাম ব্যবহার করে এবং দুজনকেই ঋণের দায়ে আবদ্ধ রাখেন।

মুখোমুখি এর আরও খবর
Financial security is main reason for people’s trust and confidence in ‘Ria’ : Country Manager Ivars-Lopez in an exclusive interview

Financial security is main reason for people’s trust and confidence in ‘Ria’ : Country Manager Ivars-Lopez in an exclusive interview

টিকা যেভাবে শিশুদের সুরক্ষা দেয়

টিকা যেভাবে শিশুদের সুরক্ষা দেয়

চ্যানেল এস এর ফাউন্ডার মাহি জলিলের মায়ের ইন্তেকাল :  মৌলভীবাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত

চ্যানেল এস এর ফাউন্ডার মাহি জলিলের মায়ের ইন্তেকাল :  মৌলভীবাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত

ইস্ট লন্ডন মসজিদের ‘কুরআন রিভিশন ডে’ উপলক্ষে ২ শতাধিক হাফিজের সম্মিলন

ইস্ট লন্ডন মসজিদের ‘কুরআন রিভিশন ডে’ উপলক্ষে ২ শতাধিক হাফিজের সম্মিলন

একান্ত সাক্ষাৎকারে শিক্ষিকা তৃপ্তি পোদ্দার : শিশুরা যেন কখনো শাসনের হাতিয়ার না হয়

একান্ত সাক্ষাৎকারে শিক্ষিকা তৃপ্তি পোদ্দার : শিশুরা যেন কখনো শাসনের হাতিয়ার না হয়

‘চ্যানেল এস স্কয়ার’ হোক বাংলা সংস্কৃতি চর্চার নতুন অধ্যায়

‘চ্যানেল এস স্কয়ার’ হোক বাংলা সংস্কৃতি চর্চার নতুন অধ্যায়

দায়ী কে?

দায়ী কে?

রাজধানীতে ডাকাতিকালে চাপাতির আঘাতে শিশুসহ আহত ৩

রাজধানীতে ডাকাতিকালে চাপাতির আঘাতে শিশুসহ আহত ৩

৩ কোটি বাংলাদেশি এখনও ৩ বেলা খেতে পায় না – বার্নিকাট

৩ কোটি বাংলাদেশি এখনও ৩ বেলা খেতে পায় না – বার্নিকাট

ডিফেন্স টীমের আইনজীবীদের ওপর সরকারী হায়রানি বন্ধের আহবান

ডিফেন্স টীমের আইনজীবীদের ওপর সরকারী হায়রানি বন্ধের আহবান

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top