|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. জমজমাট ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

জমজমাট ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড


প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: লর্ডসে এক জমজমাট ফাইনাল উপহার দিল মেয়েদের বিশ্বকাপ। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা ভারতের হাত ফসকে বেরিয়ে গেল। রবিবার আনিয়া শ্রাবসোলের অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে তাদের ৯ রানে হারিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।

লরেন উইনফিল্ড ও ট্যামি বিউমন্টের উদ্বোধনী জুটিতে ভালো শুরু হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু ৪৭ রানে রাজেশ্বরী গায়েকোয়ারের বলে এ জুটি ভাঙতে বাধে বিপদ। পুনম যাদবের জোড়া আঘাতে ১৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। সারা টেলর ও নাটালি স্কিভার হাল ধরেন দলের। তাদের পঞ্চাশ ছাড়ানো জুটিতে স্বস্তি ফেরে। ব্যক্তিগত ৪৫ রানে যখন টেলর আউট হন তখন ভাঙল ৮৩ রানের জুটি। ঝুলন গোস্বামী টানা দ্বিতীয় উইকেট পান ফ্রান্সেস উইলসনকে ফিরিয়ে।

স্কিভার ৫১ রানে প্রতিরোধ গড়েন অনেকক্ষণ। তার সঙ্গে ক্যাথেরিন ব্রান্টের ৩৪ ও জেনি গুনের অপরাজিত ২৫ রানের সুবাদে দলীয় স্কোর দুইশ ছাড়ায়। ৭ উইকেটে ২২৮ রান করে ইংল্যান্ড।

খুব বড় স্কোর নয়। ভারতও লক্ষ্যে ছুটছিল স্বাচ্ছন্দ্যে। ৪৩ রানে ২ উইকেট হারানোর পর পুনম রাউত ও হারমানপ্রীত কৌরের জুটিতে সহজ জয়ের ইঙ্গিত পেয়েছিল ভারত। সেমিফাইনালে দুর্দান্ত ইনিংস খেলা হারমানপ্রীত আউট হন ৫১ রানে। ভারতকে খুব বেশি দুশ্চিন্তায় ফেলেনি তার উইকেট। কারণ সেঞ্চুরির হাতছানি পাচ্ছিলেন পুনম। কিন্তু ১৪ রানের আক্ষেপ থেকে যায় এ ওপেনারের। দলীয় ১৯১ রানে চতুর্থ ব্যাটসম্যান হয়ে শ্রাবসোলের দ্বিতীয় শিকার হন পুনম। তার ৮৬ বলের ইনিংস সাজানো ১১৫ বলে, চারটি চার ও ১টি ছয়ের।

পুনম আউট হন দলকে ৩৮ রান দূরে রেখে। তখনও ভারতের হাতে ছিল ৬ উইকেট। কিন্তু এ ওপেনারকে ফেরানোর পরই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। শ্রাবসোলের ডানহাতি পেসে বিপর্যস্ত ভারত। দুই ওভারে তার জোড়া আঘাতে ২৩ রানের ব্যবধানে বাকি ৬ উইকেট হারায় দ্বিতীয় ফাইনাল খেলতে আসা দলটি। ৪৮.৪ ওভারে ২১৯ রানে অলআউট হয় ভারত।

৯.৪ ওভারে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন শ্রাবসোল। অ্যালেক্স হার্টলি নেন ২ উইকেট। বাকি দুই উইকেট গেছে রানআউটে।

-ক্রিকইনফো

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top