|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. সিলেটের বড় জয়

সিলেটের বড় জয়


প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক: আগের দিন সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তামিম-মাশরাফি। সেই উইকেটেই সন্ধ্যায় ঢাকা করলো ২০০ এর বেশি রান। কিন্তু আজ (রবিবার) আবারও ফিরে এল লো স্কোরিং ম্যাচ। নাসির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় চিটাগং ভাইকিংস।

৬৮ রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১১.১ ওভারে টপকে যায় সিলেট সিক্সার্স। ফলে সিলেট ৫৩ বল হাতে থাকতেই ১০ উইকেটের জয় পায়।

সিলেটের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন রিজওয়ান। ৩৩ বল খেলে করেন ৩৬ রান। তার মধ্যে ছিল ৬ বাউন্ডারি। আর ফ্লেচারের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩২ রান। যার মধ্যে ছিল চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার। চিটাগংয়ের কোন বোলারই উইকেট পাননি। তারা উইকেট নেয়ার সুযোগও তৈরি করতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার। নাসিরের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন রনকি (৬)। আর কোন রান না করেই ওই ওভারের শেষ বলে নাসিরকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য।

নিজের দ্বিতীয় ওভারের আবারও চিটাগং শিবিরে আঘাত হানেন নাসির। ব্যক্তিগত ১২ রান করা রিচকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই অধিনায়ক। পরের ওভারেই ১ রান করা সিকান্দার রাজাকে ফেরান শরীফউল্লাহ। পঞ্চম ওভারে আবারও উইকেটের স্বাদ পান নাসির। এবার তার শিকার তানবীর আহমেদ। ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ডানহাতি এ ব্যাটসম্যান।

নিজের শেষ ওভারে পঞ্চম উইকেটের দেখা পান নাসির। মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন স্টিয়ান ভিন জিল। ৪ ওভারে তার বোলিং ফিগার ৪-০-৩১-৫।

তার দূর্দান্ত বোলিংয়ে সঙ্গে শেষ দিকে নাবিলে সামাদের বোলিং তোপে চিটাগং গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে। যা এবারের বিপিএলে সর্বনিম্ন রান। নাসিরের পাঁচ উইকেটের পাশাপাশি নাবিল সামাদ ৩টি এবং শরীফউল্লাহ ২টি উইকেট নেন। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। ১২ রান আগে রিচের ব্যাট থেকে। স্টিয়ান ভন জিল করেন ১১ রান। এছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top