|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. সাকিব ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক

সাকিব ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক


প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৭

দেশ, ১০ ডিসেম্বর: আবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সফরের পরেই টেস্ট অধিনায়ক হিসেবে মুশফিক আর থাকছেন না বলে ধারণা করা হচ্ছিল। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় সাকিবকে অধিনায়ক আর মাহমুদুল্লাহ রিয়াদকে সহঅধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়। ২০১১তে জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার পর সাকিবকে সরিয়ে মুশফিকুর রহীমকে অধিনায়ক মনোনীত করা হয়। তার অধীনে প্রথম বাংলাদেশ সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে। টেস্টে তিনিই বাংলাদেশের সফলতম অধিনায়ক।

ইংল্যান্ড, শ্রীলংকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় পায় তার অধীনেই। মুশফিক বাংলাদেশকে ৩০ টেস্টে নেতৃত্ব দেন। এর মধ্যে ৬টিতে জয়ী হন। আর ড্র করেন ৯টিতে। হার দেখেছেন বাকি ১৫টিতে।

সাকিব আল হাসানের নেতৃত্বে এর আগে বাংলাদেশ ৯টি টেস্ট খেলে। ২০০৯এ ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি ইনজুরিতে পড়লে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব পান সহঅধিনায়ক সাকিব। সেই সিরিজের দ্বিতীয় টেস্টে দায়িত্ব নিয়ে তিনি জয়ও পান। কিন্তু এরপরে আট টেস্টেই হারে বাংলাদেশ দল। মুশফিক আহত হওয়ায় তামিম ইকবাল এ বছর নিউজিল্যান্ড সফরে একটি টেস্টে নেতৃত্ব দেন। তাকে নিয়ে মোট ৯ জন বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেন।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top