|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. লন্ডনে চলছে এমপিদের বিশ্বকাপ ক্রিকেট

লন্ডনে চলছে এমপিদের বিশ্বকাপ ক্রিকেট


প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯

দেশ ডেস্ক, ১২ জুলাই : ৯ জুলাই মঙ্গলবার লন্ডনে সমবেত হয়েছেন ক্রিকেট বিশ্বের ৮টি দেশের এমপিরা। এমপিরা বললে ভুল হবে- বলতে হবে এমপিদের নিয়ে গড়া ক্রিকেট দল। তারা অংশ নেবেন ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে। এই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এমন টুর্নামেন্ট। ১০ জুলাই বুধবার শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রথম দিন বাংলাদেশ খেলে পাকিস্তানের বিপক্ষে। দুপুর দুইটায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশগুলোর এমপিদের সমন্বয়ে তৈরি করা হয়েছে প্রতিটি দল। অর্থাৎ পার্লামেন্ট মেম্বার ছাড়া কেউ খেলতে পারবেন না সেখানে।

ইংল্যান্ডের অনুষ্ঠিত এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আয়োজন উদযাপনের অংশ এই টুর্নামেন্টে। আয়োজকরা বলছেন, দেশগুলোর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বুাদ্ধর উদ্দেশ্যে কাজ করছে এখানে।
টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অল স্টারস নামের একটি দল। বলা বাহুল্য যে খেলোয়াড়রা সবাই অপেশাদার। রাজনীতির মাঠের সেই সব দক্ষ খেলোয়াড়রা এবার নামবেন ক্রিকেট মাঠে। তবে সেখানে ব্যত্ক্রিম একমাত্র বাংলাদেশ দলের খেলোয়াড় নাইমুর রহমান দুর্জয়। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এবং টুর্নামেন্টের একমাত্র সাবেক হাই প্রোফাইল খেলোয়াড়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নেই পাকিস্তান দলে। থাকলে অবশ্য তিনিই হতেন সবচেয়ে বড় তারকা। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক এখন দেশটির প্রধানমন্ত্রী।

টুর্নামেন্টের খেলোয়াড় ও আয়োজকদের একজন ব্রিটিশ এমপি ক্রিস হিটন-হ্যারিস বলেন, আমি ক্রিকেট ভালোবাসি। এটি এমন এক খেলা যা বিভিন্ন শ্রেণির লোককে একসূত্রে গেঁথেছে।

চারদিন ব্যাপী অনুষ্ঠিত হবে সিক্স এ সাইড ফরম্যাটের এই টুর্নামেন্ট। দলগুলোতে খেলোয়াড় থাকবেন ছয়জন করে।

নাইমুর রহমান দুর্জয়ের উপস্থিতির কারণে বাংলাদেশ দলকেই ফেবারিট ধরা হচ্ছে টুর্নামেন্টে। এই দলের সাথে খেলার প্রসঙ্গে দুর্জয় ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলেন, পেশাদার ক্রিকেটারদের জন্য এখানে অ্যাডজাস্ট করা কঠিন। ন্যাশনাল টিমে যখন অধিনায়ক ছিলাম সেখানে সবাই সব কিছু বোঝে। এখানে কাউকে যদি বলি আপনি স্কয়ার লেগে যান, সে হয়তো ফাইন লেগে চলে গেল। যদি বলি লং অনে যান, সে হয়তো মিড অফে যাবে (হাসি)।

টুর্নামেন্ট শুরুর আগে সব দল দুটি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে। বাংলাদেশ খেলেছে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের ম্যাচ চলাকালে মাঠের পাশে উপস্থিত ছিলেন অনেক বাংলাদেশি দর্শক।

ব্রিটিশ মিডিয়া বলছেন, ক্যাচ মিসের বিষয়গুলো বাদ দিয়ে এসব ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখা গেছে এমপিদের কাছ থেকে।

টুর্নামেন্টে কারা ফেবারিট এমন প্রশ্নে হিটন-হ্যারিস বলেন, পাকিস্তান দল তাদের জাতীয় দলের কোচের অধিনে প্রশিক্ষণ নিয়েছে। তাই তারাও এগিয়ে থাকবে।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top