|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. সুপার ফোরে বাংলাদেশ

সুপার ফোরে বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩

দেশ ডেস্ক:: ‘দাগ থেকে দারুণ কিছুর’ মতো হেরে এশিয়া কাপ শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাক ফুট থেকে আফগানিস্তানের বিপক্ষে দৃঢ়তা দেখিয়ে রেকর্ড রান তুলেছে। বল হাতে দাপট দেখিয়ে তুলে নিয়েছে ৮৯ রানের বড় জয়। এশিয়া কাপের সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে গেছে।।

একাদশে তিন পরিবর্তন এনে লাহোরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন মেকশিফট ওপেনার মেহেদী মিরাজ। তিনিই বুমেরাং হয়েছেন দলের জন্য। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মিরাজ। তার সঙ্গে রেকর্ড ১৯৪ রানের জুটি দিয়ে সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্তও। বাংলাদেশ ৫ উইকেটে তোলে ওয়ানডে ফরম্যাটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রান।

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু তিনে নামা রহমত শাহকে নিয়ে ওই ধাক্কা সামলে নেন ইব্রাহিম জাদরান। তারা ৭৮ রান যোগ করেন। রহমত ফিরে যান ৩৩ রান করে। এরপর অধিনায়ক হাসমতউল্লাহর সঙ্গে জুটি হয় ইব্রাহিমের। তারা যোগ করেন ৫২ রান।

ওপেনার ইব্রাহিম ফিরে যান ৭৫ রানের দারুণ ইনিংস খেলে। মুশফিক দুর্দান্ত এক ক্যাচ ধরেন। ওই ধাক্কা সামলাতে একপ্রান্ত দিয়ে লড়াই করে যান আফগান অধিনায়ক শাহেদি। তিনি ৫১ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরতেই ধসে যায় আফগানিস্তান। ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় তারা।

এর আগে বাংলাদেশ দলের হয়ে ১১২ রানের ইনিংস খেলেন মেহেদী মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে মিরাজ ১১৯ বল খেলে নয়টি চার ও তিনটি ছক্কার শট তোলেন। চারে নেমে নাজমুল শান্ত ১০৪ রানের ইনিংস খেলে রান আউট হন। তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির ইনিংস ১০৫ বলে নয়টি চার ও দুই ছক্কায় সাজানো ছিল। এছাড়া সাকিব ১৮ বলে ৩২ ও মুশফিক ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ডানহাতি তাসকিন ৮.৩ ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। শরিফুল ৯ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন মূল্যবান ৩ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার এক দলকে হারিয়ে সুপার ফোরে যেতে হলে বিশাল বড় জয় পেতে হবে আফগানদের।

খেলাধুলা এর আরও খবর
আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল বড়লেখার দুই কৃতি ক্রিকেটার

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল বড়লেখার দুই কৃতি ক্রিকেটার

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top