|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইসলাম
  3. এবার রমজান মাস কতদিনের হবে, জানাল আমিরাতের দুই সংস্থা

এবার রমজান মাস কতদিনের হবে, জানাল আমিরাতের দুই সংস্থা

প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪

দেশ ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে রজব মাস। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আর মাত্র ৬০ দিন পর পবিত্র রমজান মাস শুরু হবে। অর্থাৎ আগামী ১১ মার্চ থেকে মানুষ রমজানের রোজা রাখবেন। আর এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে পারে।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডারের বরাতে-এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

তবে মধ্যপ্রাচ্যের অপর সংবাদমাধ্যম খালিজ টাইমস দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) বরাতে জানিয়েছে, রমজান মাস শুরু হবে ১২ মার্চ থেকে। আর এ বছর রোজা হবে ২৯টি।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির তথ্য অনুযায়ী, দুবাইয়ে পহেলা রমজানে ফজর নামাজ হবে ভোর ৫টা ১৪ মিনিটে। আর মাগরিবের আজান দেবে ৬টা ২৬ মিনিটে। ওই সময় ইফতারের মাধ্যমে শেষ হবে প্রথম রোজা। অর্থাৎ রোজার প্রথম দিনটি ১৩ ঘণ্টা ১২ মিনিট স্থায়ী হবে। রোজার শেষ দিকে এই সময় প্রায় ৩০ মিনিট বৃদ্ধি পাবে।

জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো থেকে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানানো হলেও; এটি নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার মাধ্যমে। খালি চোখে অথবা আধুনিক যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখা গেলেই সরকারিভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

সাধারণত জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন গণনা করে রমজান ও ঈদের একটি সম্ভাব্য তারিখ জানান। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা নতুন চাঁদ জন্ম নেওয়ার ব্যাপারে জানাতে পারেন।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

ইসলাম এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : “কুরআন হোক জীবন দেখার লেন্স”

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : “কুরআন হোক জীবন দেখার লেন্স”

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : পারিবারিক ও সামাজিক বিভেদ শয়তানের বড় কৌশল

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : পারিবারিক ও সামাজিক বিভেদ শয়তানের বড় কৌশল

ইস্ট লন্ডন মসজিদের জুমার  খুতবা : গ্রীষ্মকালে দৃষ্টি সংযত রাখা কেন আরো বেশি জরুরী?

ইস্ট লন্ডন মসজিদের জুমার  খুতবা : গ্রীষ্মকালে দৃষ্টি সংযত রাখা কেন আরো বেশি জরুরী?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ‘সন্তান লালন-পালনে বাবা-মা প্রত্যেকেই একেকজন রাখাল’

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ‘সন্তান লালন-পালনে বাবা-মা প্রত্যেকেই একেকজন রাখাল’

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : প্রচণ্ড গরম ক্বেয়ামত দিবসের এক নীরব সতর্কবার্তা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : প্রচণ্ড গরম ক্বেয়ামত দিবসের এক নীরব সতর্কবার্তা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ঈমান নবায়ন করার উপায়

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ঈমান নবায়ন করার উপায়

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : উত্তম পরিবার যেভাবে গড়বেন

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : উত্তম পরিবার যেভাবে গড়বেন

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আল্লাহর পথে অটল থাকার উপায়

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আল্লাহর পথে অটল থাকার উপায়

হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় মুসল্লিদের

হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় মুসল্লিদের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top