|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. এনএইচএস
  3. এনএইচএস ১১১ কী, কখন এটির সাহায্য নেবেন?

এনএইচএস ১১১ কী, কখন এটির সাহায্য নেবেন?


প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫

ডা. জ্যোতি সুদ
আমি একজন জিপি হিসেবে প্রতিদিন অনেক রোগী দেখি, যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আমার কাছে আসেন। আমরা তাদেরকে সবসময় হাসিমুখে সাহায্য করি ।
জিপিতে আসা ছাড়াও এনএইচএস-এর আরও কিছু সেবা রয়েছে যা আপনি আপনার সমস্যার ধরন অনুযায়ী ব্যবহার করতে পারেন । যেমন, ছোটখাটো অসুস্থতার জন্য স্থানীয় ফার্মেসিতে যাওয়া বা পুনরায় ওষুধ নেওয়ার জন্য এনএইচএস অ্যাপ ব্যবহার করা ।
কিন্তু আমার অনেক রোগী যে সেবাটি খুব প্রয়োজনীয় মনে করেন, সেটি হলো ‘এনএইচএস ১১১’। অর্থাৎ, প্রয়োজনে ১১১ নাম্বারে কল করে পরামর্শ নেওয়া। যদিও অনেকেই এটি সম্পর্কে জানেন না, বা কখন কল করতেও হয় তাও বোঝেন না।
যদি আপনার জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, জিপিতে অ্যাপোয়েন্টমেন্ট পাওয়া না যায়, এবং কোথায় যাবেন বুঝতে না পারেন—তাহলে এনএইচএস ১১১ আপনার পরিস্থিতি মূল্যায়ন করে আপনাকে সঠিক জায়গায় পাঠাবে।
এনএইচএস ১১১ কী?
এনএইচএস ১১১ হলো সপ্তাহের ২৪ ঘন্টা খোলা বিনামূল্যের একটি সেবা। যখন কোনও গুরুতর নয়, কিন্তু জরুরি স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, তখন আপনি ওই নাম্বারে কল করে সঙ্গে সঙ্গে পরামর্শ পেতে পারেন।

যেমন: আপনার জিপি বন্ধ এবং আপনি খুব অসুস্থ বোধ করছেন। প্রচণ্ড ব্যথা বা পেশি টান লেগেছে বা খুব তীব্র কোনো ব্যথা রয়েছে। তখন আপনি এনএইচএস ১১১ নাম্বারে কল করতে পারেন।
আপনি যদি অন্য কেউ মানসিক স্বাস্থ্য সংকটে থাকেন- যেমন হঠাৎ আতঙ্ক, প্যানিক অ্যাটাক, তাহলে এনএইচএস ১১১ নাম্বারে কল করে দিন-রাতের যেকোনো সময় জরুরি মানসিক স্বাস্থ্য সহায়তা পেতে পারেন।

সেবাটি কীভাবে ব্যবহার করবেন?
আপনার সুবিধামতো যে কোনো মাধ্যমে এনএইচএস ১১১ ব্যবহার করা যায়। ফোনে ১১১ নম্বরে কল করে, অনলাইনে 111.nhs.uk ওয়েবসাই ভিজিট করে, অথবা এনএইচএস অ্যাপ ব্যবহার করে। যদি ইংরেজিতে কথা বলতে অসুবিধা হয়, তবে দোভাষীর সাহায্য চাওয়ারও সুযোগ আছে।

এনএইচএস ১১১ কীভাবে সাহায্য করে?
আপনার উপসর্গ সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে । আপনি অন্য কারো জন্য ফোন করলে তার উপসর্গও বলতে পারবেন। এরপর তারা পরিস্থিতি বিচার করে আপনাকে সঠিক সেবায় পাঠাবে।

যেমন: আপনার শারিরীক সমস্যার কথা শুনে জিপি’র সঙ্গে যোগাযোগ করতে বলতে পারে, ফার্মেসিতে যেতে বলতে পারে, জরুরি দাঁতের যত্নের ব্যবস্থা করতে পারে, বা নিকটস্থ জরুরি চিকিৎসা কেন্দ্রে যেতে বলতে পারে। প্রয়োজনে তারা নার্স, ডাক্তার বা প্যারামেডিক-এর
কল ব্যাকও ব্যবস্থা করতে পারে। এভাবে আপনি পেশাদার পরামর্শ পেয়ে থাকেন এবং ভুল জায়গায় গিয়ে সময় নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে না।

একটি উদাহরণ দিতে চাই। ধরুন, মাঝরাতে আপনার ছোট শিশুর খুব জ্বর ওঠেছে এবং আপনি চিন্তিত। তখন এনএইচএস ১১১ ব্যবহার করলে তারা আপনাকে সঠিক পরামর্শ দেবে—কী করবেন, কোথায় যাবেন।

সুতরাং, যদি আপনার জরুরি চিকিৎসা প্রয়োজন হয় কিন্তু কোথায় যাবেন নিশ্চিত না হন—তাহলে এনএইচএস ১১১-এ কল করুন, অনলাইনে যান বা এনএইচএস অ্যাপ ব্যবহার করুন। তারা আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে।

ডা. জ্যোতি সুদ : জিপি পার্টনার, নিউব্যারি পার্ক হেলথ সেন্টার। ইস্ট লন্ডন।

এনএইচএস এর আরও খবর
দক্ষিণ এশীয় মুসলিম নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘দিস গার্ল ক্যান’ শীর্ষক ক্যাম্পেইনের সুচনা

দক্ষিণ এশীয় মুসলিম নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘দিস গার্ল ক্যান’ শীর্ষক ক্যাম্পেইনের সুচনা

থ্যালাসেমিয়া কী, কেন হয়, প্রতিকার কী?

থ্যালাসেমিয়া কী, কেন হয়, প্রতিকার কী?

স্তন স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে অংশগ্রহণ আপনার জীবন বাঁচাতে পারে

স্তন স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে অংশগ্রহণ আপনার জীবন বাঁচাতে পারে

Empower Yourself : Know Your  Body and Get Yourself Checked 

Empower Yourself : Know Your Body and Get Yourself Checked 

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top