|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও ঈদ পুনর্মিলনী

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও ঈদ পুনর্মিলনী


প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ রোববার বিকেল ৩টায় জুমের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনেরা অংশ নেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলালের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরী। তিনি জাতীয় সংগীত ও বিজয়ের গান পরিবেশন করেন। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহসভাপতি ক্যাপ্টেন হোসেন, অলি উদ্দিন শামীম, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলর ফয়জুর রহমান, ফয়জুল হক, কোষাধ্যক্ষ ড. রফিকুল হায়দার, আব্দুল ওদুদ দিপক, শামীম আহমেদসহ আরও অনেকে।

বাংলাদেশ থেকে অংশ নেন ইঞ্জিনিয়ার মুহিব উদ্দিন, জনতা ব্যাংকের সাবেক জিএম শামীম আলম কোরেশী, অধ্যক্ষ নেছার আলী ও ডা. সৈয়দ রেজওয়ান আহমেদ। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে ঈদের গান পরিবেশন করেন আলী ইদ্রিস।

সভায় অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতারা অনুষ্ঠানে যুক্ত হন।

শেষে সভাপতি মুহিবুর রহমান মুহিব অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top