|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ভোটের পর অতীতের ওয়াদা ভুলে গেছে বিএনপি: শফিকুর

ভোটের পর অতীতের ওয়াদা ভুলে গেছে বিএনপি: শফিকুর


প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬

দেশ ডেস্ক:: নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি অতীতের ওয়াদা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের দিন পর্যন্ত বর্তমান সরকারি দল ও বিরোধী দলের অবস্থান একই ছিল। তবে ভোটের ফল হওয়ার পর তারা বদলে গেছে। যখন তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখন অতীতের সব ওয়াদা ভুলে গেছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান। ‘পীরেরবাগের সর্বস্তরের জনগণ (১৩ নং ওয়ার্ড)’ ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, সরকার যদি জনগণের অধিকার লঙ্ঘন করে, ইতিবাচকভাবে সেটি ধরিয়ে দিয়ে সহযোগিতা করবে বিরোধী দল। তবে সরকার যদি এই সহযোগিতা গ্রহণ না করে মানুষের অধিকার কেড়ে নিয়ে তাদের ক্ষতি করতে থাকে, বিরোধী দল তখন প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ করবে।

জামায়াত আমির বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছিল। একটি সংসদ নির্বাচন, আরেকটি গণভোটের নির্বাচন। ৫১ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। অন্যদিকে গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে ৬৮ শতাংশের বেশি মানুষ। তবে গণভোটের এই গণরায় ইতিমধ্যে সরকারি দল অস্বীকার করেছে।

বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফায় আছে, তারা ক্ষমতায় এলে সংস্কার কমিশন গঠন করে সংবিধানের ওই সব ধারা সংস্কার করবে, যেসব ধারা অতীতে সরকারকে ফ্যাসিবাদী বানিয়েছে। এখন বিরোধী দল সংস্কারের কথা বললে সরকারি দল বলে সংবিধানে সংস্কারের কথা নেই।

সংস্কার বাস্তবায়নের দাবিতে গতকাল বিকেলে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দাবি আদায়ের পক্ষে প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা শেষ নয়, শুরু। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় করা হবে।

জ্বালানিসংকটকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান সরকারের উদ্দেশে বলেন, ‘আমরাও এই সমস্যা নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন। সত্য কথা প্রকাশ করুন। সমস্যাগুলো তুলে ধরুন। আমরা সবাই মিলে সমাধান করব।’

সরকারকে যারা তেল মারে, তারাই তেলের সংকটের আসল চিত্র দেখতে দিচ্ছে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এই তেলে অনেকেই অতীতে পিছলে গিয়ে কোমর ভেঙেছে। আমরা চাই না আপনারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিকসহ বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top