|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই

সিলেটে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬

দেশ ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় প্রাইভেটকার থামিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটর।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় প্রাইভেটকারের গতিরোধ করে এ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় বিকালে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি জানাজানি হয়।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের লেনদেনের টাকা দিতে একটি প্রাইভেটকারযোগে রওনা হন। গাড়িটি মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় পৌঁছালে ৮/৯ জনের একদল ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে গতিরোধ করে।

ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা গাড়িতে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে এই বিপুল পরিমাণ টাকা সঙ্গে রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ব্যবসায়িক কাজে আমার অফিসের কর্মকর্তারা টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে এই টাকা ছিনতাই করা হয়েছে। এ বিষয়ে বিকালেই মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার নাইমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

প্রচ্ছদ এর আরও খবর
শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top