|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সুনামগঞ্জে সড়ক আটকে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত

সুনামগঞ্জে সড়ক আটকে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬

দেশ ডেস্ক:: জমি বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক আটকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষ চলে। এমপি কামরুল সিলেট থেকে বাড়ি ফেরার পথে সংঘর্ষ দেখতে পেয়ে দুই পক্ষকে থামাতে গিয়ে ইটের আঘাতে হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রা কাপন গ্রামের আখলুছ মিয়া ও একই এলাকার কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের মধ্যে জমি বিক্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে।

এর জেরে শুক্রবার বিকেল ৫টা থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে নারী-পুরুষসহ অনেকে আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সংঘর্ষ শুরুর ঘণ্টাখানেক পর সিলেট থেকে সুনামগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল। সড়ক বন্ধ করে দীর্ঘক্ষণ চলা সংঘর্ষ বন্ধ করতে তিনি উভয়পক্ষকে আহ্বান জানান। এসময় ইটের আঘাতে তিনি সামান্য আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে, জাউয়া ফাঁড়ির পুলিশ দীর্ঘসময় চেষ্টা করেও সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে ছাতক থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ আসে। একইসঙ্গে শান্তিগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে কাজ করেন। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওসি মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছে। সংঘর্ষ থামানোর মধ্যস্থতা করতে গিয়ে এমপি সামান্য আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top