|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কথোপকথন ফাঁস : মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার

কথোপকথন ফাঁস : মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার


প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬

দেশ ডেস্ক:: চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংগঠনটির এক নেতার সঙ্গে এনসিপি নেতার হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই ছাত্রলীগ নেতা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদের কাছে মিছিল বের করার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে আশ্বস্ত করেন ওই এনসিপি নেতা।

গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে হুজ্জাতুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পদ দেওয়া হয়। তবে ওই কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করে আরও কয়েকজনসহ পদত্যাগ করেন।

তবে যে ছাত্রলীগ নেতার সঙ্গে কথা হয়, তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি হুজ্জাতুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এনসিপি নেতার ফেসবুক আইডিতে পেশা হিসেবে লেখা রয়েছে ‘প্রজেক্ট ম্যানেজার, ব্র্যাক’। তবে এখন সেই পদে নেই বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কথোপকথনে জনৈক ছাত্রলীগ নেতা বলেন, ‘ব্রো আপনাকে বার বার বিরক্ত করছি। রনি ভাইয়ের সঙ্গে (নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি) ও জনি ভাইয়ের (নগর ছাত্রলীগের সাবেক সাধারণ গোলাম ছামদানি জনি) সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিলটা করতে বারণ করেছেন। কখন হবে, আমি আপনাকে জানাই দেবো। আপনি একটু তথ্য দেবেন।’

জবাবে হুজ্জাতুল বলেন, ‘তবে আমি যেভাবে ঈমানদারির সঙ্গে আমানতদারি রক্ষা করছি, আমি আশা করছি, আপনারাও সেটা রক্ষা করবেন।’ তখন ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনার বিষয়ে রনি ভাইয়ের সঙ্গে প্রতিদিনই কথা হয়। আপনি বোধহয় আমাকে বিশ্বাস করছেন না। আমি রনি ভাইয়ের সঙ্গে কথা বলাই দেবো না কি জনি ভাইয়ের সঙ্গে?’

হুজ্জাতুলের জবাব, ‘দুইজনের সঙ্গে কথা বলতে পারলেই বেটার।’ ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি দুইজনের সঙ্গেই কথা বলায় দেবো। আর যেদিন ছাত্রলীগের মিছিলটা হবে, আগের দিন জানায় দেবো। আপনি একটু ইনফরমেশন দেবেন এবং একটু প্রটেক্ট করবেন আর কি।’ তখন হুজাতুল আশ্বস্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাঅল্লাহ’। এভাবেই দু’জনের কথোপকথন শেষ হয়।

তবে নিজের ফেসবুক আইডি থেকে রোববার সন্ধ্যার দিকে এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো পর্যায়ে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। একটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। জীবনের ভয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি ওই নম্বরে সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। নিজের দলের ও অন্য দলের লোকজন আমাকে হত্যাযোগ্য করে তুলছে।

এনসিপি নেতা আরও বলেন, ‘আমার ওপর বড় রকমের আক্রমণ হতে পারে। প্রাণহানিও ঘটতে পারে, আমার জীবন ঝুঁকিতে। এমিল হাসান নামে একটি আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়। হুমকি দেওয়া ফোন নম্বরের সঙ্গে সেই আইডির অনেক কিছু মিল রয়েছে। ২৫ দিন আগের একটি ভিডিও এটি। আমি এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। এনসিপির অনেকেই আমাকে আওয়ামী লীগ-ছাত্রলীগের এজেন্ট বানানোর অপচেষ্টা চলছে।’ আজ সোমবার সন্ধ্যায় সমকালের কাছেও অভিন্ন ব্যাখ্যা দেন এ নেতা।

প্রচ্ছদ এর আরও খবর
শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top