|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে প্রবাসীর পরিবারের ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে প্রবাসীর পরিবারের ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬

দেশ ডেস্ক, ২৫ জুন ২০২৬:: সিলেটে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৪ জুন বুধবার রাতে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব সিংগুর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী জুনেল আহমদ (৩১) গত মঙ্গলবার রাতে মা, স্ত্রী, ভাইসহ পরিবারের কয়েকজনকে নিয়ে সিলেট নগরে পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরছিলেন। তাঁরা মাইক্রোবাসে করে রাত ১২টার দিকে রওনা দেন।

রাত একটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাটি এলাকায় সিলেট-কুলাউড়া সড়কে পৌঁছালে ‘পুলিশ’ লেখা রিফ্লেকটিভ বেল্ট পরা তিন ব্যক্তি সংকেত দিয়ে গাড়িটি থামান। তাঁরা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় আশপাশ থেকে লুঙ্গি পরা আরও চার থেকে পাঁচজন সেখানে যোগ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে হীরা ও স্বর্ণালংকার, দুটি আইফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, নগদ ৬০ হাজার টাকাসহ মোট প্রায় ২০ লাখ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যান।

এ ঘটনায় গাড়িচালক রাগিব জিসান গতকাল দুপুরে অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

বিদায়ী সাক্ষাতে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব, স্মৃতিচারণায় জুলাই আন্দোলন ও ‘মব’ মোকাবিলা

বিদায়ী সাক্ষাতে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব, স্মৃতিচারণায় জুলাই আন্দোলন ও ‘মব’ মোকাবিলা

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না

হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

জুলাইয়ে প্রবাসী আয়ে সেরা সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

জুলাইয়ে প্রবাসী আয়ে সেরা সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

সিলেটে ট্রিপল মার্ডার :  অন্তরালের রহস্যও খুঁজছে নগর পুলিশ

সিলেটে ট্রিপল মার্ডার : অন্তরালের রহস্যও খুঁজছে নগর পুলিশ

ছাত্রদল নেতাকে পেটানো সেই ইউএনওর বিরুদ্ধে এবার ২২ লাখ টাকা দাবির অভিযোগ

ছাত্রদল নেতাকে পেটানো সেই ইউএনওর বিরুদ্ধে এবার ২২ লাখ টাকা দাবির অভিযোগ

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top