|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি

সিলেটে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি


প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৬

দেশ ডেস্ক, ২৬ জুন:: সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে কমিটি ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ দেবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে মাজারের ব্যবস্থাপনা নিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট উন্নয়ন সংস্থার প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মাজারের মোতোয়ালিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ১৮ জুন বিকেলে মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দান করা নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী রাখার ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করা হয়। দানবাক্স ও ডেগ সিলগালার পর জেলা প্রশাসক সারওয়ার আলমের পক্ষে-বিপক্ষে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এক পক্ষের দাবি, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসক কার্যকর উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে আরেক পক্ষের অভিযোগ, মাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার নামে তাঁর সাম্প্রতিক পদক্ষেপগুলো ছিল একতরফা ও জোরপূর্বক, যা মাজারকেন্দ্রিক প্রচলিত ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

এ আলোচনা-সমালোচনার মধ্যেই ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়। এর পরদিন তাঁর উপস্থিতিতে দানবাক্স সিলগালার চার দিন পর জনসমক্ষে বাক্সের তালা খুলে টাকা গণনা করা হয়। গণনায় প্রায় ১৮ লাখ টাকা পাওয়া যায়। এর পর থেকে মাজারের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে কমিটি গঠনের ঘোষণা দিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সিলেটের অন্যতম পরিচয় এবং এটি সিলেটবাসীসহ দেশের মানুষের আবেগের কেন্দ্র। এ কারণে মাজারসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে মানুষের গভীর আগ্রহ ও নজর থাকে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে আলোচনায় উপস্থিত সবাই স্বচ্ছতার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁর নেতৃত্বাধীন কমিটিতে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও সিলেট উন্নয়ন সংস্থার প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার, মাজারের মোতোয়ালি পরিবারের দুই প্রতিনিধি এবং মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি থাকবেন। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এই কমিটির প্রধান লক্ষ্য পুরো ব্যবস্থাপনার মধ্যে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা। আগামী এক মাসের মধ্যে আমরা একটি যৌক্তিক পদ্ধতি নির্ধারণ করব এবং তা দেশের মানুষের সামনে উপস্থাপন করব।’

বর্তমান অর্থ সংগ্রহের পদ্ধতি আপাতত অপরিবর্তিত থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দানবাক্সে যেভাবে টাকা জমা হচ্ছে, সেভাবেই চলবে। বাক্স পূর্ণ হলে কমিটির সদস্যদের উপস্থিতিতে টাকা গণনা করা হবে এবং নির্ধারিত একটি ব্যাংক হিসাবে জমা রাখা হবে, যা জেলা প্রশাসক পরিচালনা করবেন। বাক্সগুলো সিসিটিভির আওতায় আছে।’

প্রচ্ছদ এর আরও খবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

বিদায়ী সাক্ষাতে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব, স্মৃতিচারণায় জুলাই আন্দোলন ও ‘মব’ মোকাবিলা

বিদায়ী সাক্ষাতে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব, স্মৃতিচারণায় জুলাই আন্দোলন ও ‘মব’ মোকাবিলা

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না

হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

জুলাইয়ে প্রবাসী আয়ে সেরা সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

জুলাইয়ে প্রবাসী আয়ে সেরা সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

সিলেটে ট্রিপল মার্ডার :  অন্তরালের রহস্যও খুঁজছে নগর পুলিশ

সিলেটে ট্রিপল মার্ডার : অন্তরালের রহস্যও খুঁজছে নগর পুলিশ

ছাত্রদল নেতাকে পেটানো সেই ইউএনওর বিরুদ্ধে এবার ২২ লাখ টাকা দাবির অভিযোগ

ছাত্রদল নেতাকে পেটানো সেই ইউএনওর বিরুদ্ধে এবার ২২ লাখ টাকা দাবির অভিযোগ

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top