|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে: শফিকুর রহমান

গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে: শফিকুর রহমান


প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ৩০ জুলাই ২০২৬:: গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনাদেরকেও (শহীদ ও আহত পরিবার) দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি, প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি।’ বৃহস্পতিবার দুপুরে আইডিবির কাউন্সিল হলে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমীর বলেন, ‘দেশের মানুষ চেয়েছিল একটি আমূল পরিবর্তন আসুক। কিন্তু এখন আবার দেশকে সেই পুরোনো অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলো ছিল সবচেয়ে খারাপ।

গেস্টরুম, গণরুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছিল। এমনকি মেয়েদের হল পর্যন্ত সেই অবস্থা থেকে আল্লাহতাআলা আমাদের নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি।’ শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কী করবে? জামায়াতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ, না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলো কথা বলেছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব। আমাদের হাতে সবকিছু নেই।

আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই। কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকব ইনশাআল্লাহ।’ জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, ‘আমাদেরকে আপসের অনেক প্রস্তাব দেয়া হয়েছে। অনেক লোভ-টোপ বিভিন্নভাবে দেয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলো ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি, গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম। এখন আপনারা মানেন না। কিন্তু আমরা আমাদের জায়গায় আছি। আমরা এখান থেকে সরতে পারব না। জনগণের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না, করবও না। আপনারা দোয়া করবেন, আমাদের ওয়াদার ওপর আমরা যেন টিকে থাকতে পারি।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা আশাবাদী, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে।’ বিচারের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, আমরা প্রতিশোধ চাই না। কিন্তু বিচারটা কি পাব না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো কোনো বিচার এই দেশে ৫০ বছর পরে হয়েছে, কোনটা ২১ বছর পরে হয়েছে। আমরা কথা দিচ্ছি, এই বিচারও ইনশাআল্লাহ হবে। যেদিন, যে মাস, যে বছরই হোক, হবে ইনশাআল্লাহ।’ মতবিনিময় সভায় শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা পরিবার ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

অফিসে বসেই মদ কেনার টাকা দিচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

অফিসে বসেই মদ কেনার টাকা দিচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসের গাড়ি ভাঙচুর

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসের গাড়ি ভাঙচুর

ভারতীয় আধার কার্ডে ‘সন্ত্রাসী’ ইমনের নাম আজহার খান, ব্যবহার করতেন বিদেশি সিম

ভারতীয় আধার কার্ডে ‘সন্ত্রাসী’ ইমনের নাম আজহার খান, ব্যবহার করতেন বিদেশি সিম

শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top