|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ছাত্রদল হামলা করছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে: সারজিস আলম

ছাত্রদল হামলা করছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে: সারজিস আলম


প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ৩০ জুলাই ২০২৬:: গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘রড দিয়ে মেরে এটা (কাচ) ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন। দ্বিতীয় আরেকটা ইট যদি মারত, এখানে আমরা ছয় জন ছিলাম—সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। ছয় জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগত, লোকটা তো সাথে সাথে স্পটেড (বা স্পট ডেড) হইতো।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাইতে চায় কিনা—এটা তারেক রহমান সরাসরি বলুক।’

তিনি বলেন, ‘যদি বাহিনী বানায়ে দেয়, তারেক রহমান ঘোষণা দিক; আমরা তাহলে ওভাবে প্রস্তুতি নিব। আমরা তো ভাবি নাই যে ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী জিনিস ব্যবহার করবে; আমাদেরকে ওই প্রটেকশন নিয়ে চলতে হবে।’

পুলিশের সমালোচনা করে সারজিস বলেন, ‘পুলিশ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের এক-দুই গাড়ি থাকে, পিছনে এক-দুই গাড়ি থাকে, আবার ৫০ জন পুলিশ দাঁড়ায়ে থাকে; সবাই নাটক দেখে। এই যে এরা (ছাত্রদল, যুবদল) ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে—একজনকে তো বাধা দিতে হবে! কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই।’

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা দেখছেন, আমাদের এক ভাই আলিফ, ১৮ বছরের একটা ছেলে, চোখটা রড দিয়ে—মানে রড দিয়ে আঘাত করে পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকেও হবিগঞ্জে গ্রেপ্তার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইল এখন বাংলাদেশের পুলিশ না; এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ। এখানেও ওই পুলিশের একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক—সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের রাজনীতি ঠিক করব যে কিভাবে রাজনীতি করা লাগে।’

তিনি আরও বলেন, ‘এটা আমরা আমাদের জায়গা থেকে এখন কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাব। কিন্তু তারা যেটা শুরু করেছে—না, তাহলে দেখেন আপনি, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রোগ্রামটা করতে চাই; তারেক রহমানের ছাত্রদলের, বিএনপির সন্ত্রাসীরা প্রোগ্রামটা করতে দিতেছে না। তাহলে আমরা তাদের বিরুদ্ধে কতটুকু কথা বলব, এটা কি তারা ঠিক করে দিবে? বিরোধী দল কী কথা বলবে, তারা ঠিক করবে? তারা আমাদের বিরুদ্ধে কথা বলুক; আমাদের কথা যদি অযৌক্তিক হয়, জনগণ আমাদেরকে বয়কট করবে। কিন্তু তারা তা না করে সন্ত্রাসী এবং এই ধরনের স্বৈরাচারী পথ তারা বেছে নিতেছে আমাদেরকে দমন করার জন্য, রক্তাক্ত করার জন্য।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।

এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হয়। দলটির অভিযোগ, গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া হামলাকারীরা বহরে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়

প্রচ্ছদ এর আরও খবর
লিবিয়ায় দালালের নির্যাতন : ‘৬০ লাখ দিছি, আরও ২৮ লাখ দিতে না পারায় পোলারে মাইরা ফালাইছে’

লিবিয়ায় দালালের নির্যাতন : ‘৬০ লাখ দিছি, আরও ২৮ লাখ দিতে না পারায় পোলারে মাইরা ফালাইছে’

সংসদ নির্বাচনে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখাল জামায়াত, বিএনপি কত

সংসদ নির্বাচনে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখাল জামায়াত, বিএনপি কত

রাকসু জিএস আম্মারসহ ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাকসু জিএস আম্মারসহ ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা, ছিল কড়া নিরাপত্তা

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা, ছিল কড়া নিরাপত্তা

বিয়ের আসরে উপস্থিত ‘প্রেমিকা’, পরে বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের আসরে উপস্থিত ‘প্রেমিকা’, পরে বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

হবিগঞ্জে হামলায় আহত: বাঁ চোখে অস্ত্রোপচার, ডান চোখের দৃষ্টিও ঝাপসা

হবিগঞ্জে হামলায় আহত: বাঁ চোখে অস্ত্রোপচার, ডান চোখের দৃষ্টিও ঝাপসা

আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top