|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সৌদি আরবে তিন যুবককে অপহরণ, স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি

সৌদি আরবে তিন যুবককে অপহরণ, স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি


প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ০৭ আগস্ট ২০২৬:: বাঞ্ছারামপুর উপজেলার দুই ভাইসহ তিনজনকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে খাবার খেতে যাওয়ার পথে ৮-৯জন লোক তাদের তুলে নিয়ে গেছে। অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় তাদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

অপহরণের শিকার তিন প্রবাসী হলেন– বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মো. কাউছার ও মো. ইসলাম, সলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ। অপহরনকারীরা ভিডিও কলে মারধর করে টাকা চাচ্ছে পরিবারের কাছে।

জানা গেছে, সৌদি আরবে কর্মরত চর শিবপুর গ্রামের কাউছার, ইসলাম ও তাদের খালু ছলিবাবাদ গ্রামের মো মাসুদ। কাজ শেষে গত বৃহস্পতিবার রাতে খাবার খেতে যাওয়ার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায় অপহরণ চক্রের সদস্যরা। পরে বিভিন্ন মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একটি পরিবার দেড় লাখ টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছেন স্বজনরা।

অপহরণের শিকার যুবকদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকাল থেকেই ভিডিও কল দিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে এবং নিযাতনের দৃশ্য পরিবারকে দেখাচ্ছে। ঘটনাটি সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। সৌদি পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানতে পেরেছেন। একই সঙ্গে রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

শিবপুর গ্রামের কাউসার ও ইসলামের ফুফু ময়না বেগম জানান, তার ভাইয়ের ছেলেদের অপহরণের বিষয়টি শুক্রবার সকালে জানতে পেরেছেন। তার ভাতিজাদের মামা সৌদি আরবে থাকেন, তিনি বিষয়টির খোঁজখবর রাখছেন। অপহরণকারীরা টাকা-পয়সা চাচ্ছে, দুশ্চিন্তায় আছেন তারা।

ছলিমাবাদ গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার স্বামী ও দুই ভাগিনাকে অপহরণ করেছে কিছু ব্যক্তি। শুক্রবার সকালে তার স্বামীর ফোন থেকে তার নম্বরে ভিডিও কল দিয়ে ৫ লাখ টাকা দিতে বলে এবং তাদের মারধর করে দেখায়। অপহরণকারীরা হুমকি দিয়ে বলেছে টাকা দিলে ছাড়বে টাকা না দিলে মেরে ফেলবে।

ইসলাম ও কাউসারের মা জানান, তার দুই ছেলে ও বোনের জামাইকে অপহরণ করে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। তার ভাই হাসান সৌদি আরবে থাকেন, মুক্তিপণ হিসেবে তিনি দেড় লাখ টাকা দিয়েছেন। আরও টাকা দাবি করছে অপহরণকারীরা। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, এত টাকা পাব কোথায়? ছোট ছেলে ইসলাম ১ মাস আগে গেছে সৌদি আরবে, অন্যজন ৩ বছর আগে গেছে।’

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, সৌদি আরবে ৩ যুবককে অপহরণের বিষয়ে তাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : “কুরআন হোক জীবন দেখার লেন্স”

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : “কুরআন হোক জীবন দেখার লেন্স”

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

শেষ গান গেয়েই শেষযাত্রা, বাড়ি ফেরা হলো না বাউলশিল্পী পেহেলি ভৈরবীর

শেষ গান গেয়েই শেষযাত্রা, বাড়ি ফেরা হলো না বাউলশিল্পী পেহেলি ভৈরবীর

ধর্ষণ মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

ধর্ষণ মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : জয়সওয়াল

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : জয়সওয়াল

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top