|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মুক্তিতে বাধা নেই, সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল হক

মুক্তিতে বাধা নেই, সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল হক

প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১০ আগস্ট ২০২৬:: রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।

এদিন আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সায়লা শাজনীন শান্তা।

এ নিয়ে খায়রুল হকের বিরুদ্ধে থাকা সবগুলো মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে সমকালকে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ওইদিন রাতেই তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

গত এক বছরে তাকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা বা হত্যাচেষ্টা, রায় ‘জালিয়াতি’ এবং দুর্নীতির মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন বলে জানান সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

প্রচ্ছদ এর আরও খবর
‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

১৯৭১ ও ২০২৪-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯৭১ ও ২০২৪-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

ফেরত আনা হচ্ছে ৪২ ঋণখেলাপির পাচার করা সম্পদ

ফেরত আনা হচ্ছে ৪২ ঋণখেলাপির পাচার করা সম্পদ

কোদালের কোপে বেরিয়ে আসে ছয়টি ধাতব বস্তু, পাওয়া গেল ৯৬টি মাইন

কোদালের কোপে বেরিয়ে আসে ছয়টি ধাতব বস্তু, পাওয়া গেল ৯৬টি মাইন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top