|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে ৩ খুনের ঘটনায়, স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

সিলেটে ৩ খুনের ঘটনায়, স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৪ আগস্ট ২০২৬:: সিলেটে আলোচিত স্বামী-স্ত্রীসহ ৩ জন হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর নগরীর শাহী ঈদগাহ ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হুজায়ফা হোসাইন চৌধুরী।

এসময় জানাজায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও নিহতদের আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

জানাজার আগে বাবা-মায়ের জন্য সবার কাছে দোয়া চান নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। পরে জানাজা শেষে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মরদেহ মানিকপীর কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর এলাকার মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে বাড়ির মালিক আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিন বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনি থেকে বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রচ্ছদ এর আরও খবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

বিদায়ী সাক্ষাতে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব, স্মৃতিচারণায় জুলাই আন্দোলন ও ‘মব’ মোকাবিলা

বিদায়ী সাক্ষাতে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব, স্মৃতিচারণায় জুলাই আন্দোলন ও ‘মব’ মোকাবিলা

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না

হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

জুলাইয়ে প্রবাসী আয়ে সেরা সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

জুলাইয়ে প্রবাসী আয়ে সেরা সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

সিলেটে ট্রিপল মার্ডার :  অন্তরালের রহস্যও খুঁজছে নগর পুলিশ

সিলেটে ট্রিপল মার্ডার : অন্তরালের রহস্যও খুঁজছে নগর পুলিশ

ছাত্রদল নেতাকে পেটানো সেই ইউএনওর বিরুদ্ধে এবার ২২ লাখ টাকা দাবির অভিযোগ

ছাত্রদল নেতাকে পেটানো সেই ইউএনওর বিরুদ্ধে এবার ২২ লাখ টাকা দাবির অভিযোগ

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top