|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র


প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৯ আগস্ট ২০২৬:: কলমের পাশাপাশি আলোকচিত্র চর্চাতেও দীর্ঘদিন ধরে সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন কলামিস্ট ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান। প্রকৃতি, মানুষ ও চারপাশের নান্দনিক দৃশ্য তাঁর আলোকচিত্রের অন্যতম প্রধান বিষয়। বাংলাদেশে লেখালেখি ও আলোকচিত্র চর্চার পাশাপাশি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেও নিয়মিত প্রকৃতি ও জীবনঘনিষ্ঠ ছবি ধারণ করছেন তিনি।

সেই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা শাহ মনসুর আলী নোমানের ধারণ করা একটি প্রকৃতিনির্ভর আলোকচিত্র যুক্তরাষ্ট্রের প্রাচীন দৈনিক ‘দ্য রিপাবলিক’-এর ৮ আগস্ট ২০২৬-এর মুদ্রণ সংস্করণে প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার থেকে ধারণ করা ছবিটি পত্রিকাটির নির্বাচিত আলোকচিত্র হিসেবে স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে প্রকাশিত ‘দ্য রিপাবলিক’ ১৮৭২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি পত্রিকাটির ‘Take Your Best Shot’ বিভাগে নির্বাচিত আলোকচিত্র প্রকাশ করা হয়।

ছাত্রজীবন থেকেই লেখালেখি ও আলোকচিত্র চর্চার প্রতি আগ্রহ শাহ মনসুর আলী নোমানকে সৃজনশীলতার এই দুই জগতের সঙ্গে যুক্ত রেখেছে। তাঁর কলাম, প্রতিবেদন ও আলোকচিত্র দেশের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি ইংল্যান্ডের Burnley Express, Lancashire Telegraph এবং বিবিসি বাংলার ‘প্রবাহ’ অনুষ্ঠানেও তাঁর ধারণ করা ছবি প্রকাশিত হয়েছে।

লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যভিত্তিক ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি তাঁকে ২০২৫ সালের ‘সেরা ফিচার লেখক’ সম্মাননায় ভূষিত করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘দ্য রিপাবলিক’-এর মতো ঐতিহ্যবাহী সংবাদপত্রে তাঁর আলোকচিত্র প্রকাশিত হওয়া শাহ মনসুর আলী নোমানের সৃজনশীল প্রতিভার স্বীকৃতি এবং একটি মর্যাদাপূর্ণ অর্জন।

সমসাময়িক সমাজ, পরিবেশদূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় অবকাঠামোগত সমস্যা, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি, প্রশাসন, রাজনীতি ও মানবাধিকার—এসব বিষয় তাঁর লেখার প্রধান ক্ষেত্র। তাঁর একাধিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণেও ভূমিকা রেখেছে।

তাঁর কলাম, নিবন্ধ, প্রতিবেদন ও আলোকচিত্র দেশে-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে। যুক্তরাজ্যে যাওয়ার আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।

শাহ মনসুর আলী নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমজিএস (দ্বিতীয় মাস্টার্স) সম্পন্ন করে মেধাক্রমে নিজ ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে সক্রিয় ও বহুমাত্রিক সম্পৃক্ততা। দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে নানা জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। সংবাদ বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top