|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৪০০

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৪০০


প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৬ আগস্ট ২০২৬:: নেপালে ভয়াবহ বন্যায় অন্তত নিহত বেড়ে ৯৫ হয়েছেন। বুধবার দেশটির পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, ‘এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’ এ ঘটনায় প্রায় ২৮ জন পুলিশ সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া নেপালে আকস্মিক বন্যায় ৪০০ জন পর্যটক নিখোঁজের খবর পাওয়া গেছে। দেশটির ট্যুরিজম বোর্ডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক। ১০৫ জন ভারতীয় এবং ১১১ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনাক্ত হওয়া বাকিদের মধ্যে নেপালের স্থানীয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের নাগরিক আছেন।

নিখোঁজ ও হতাহতের সংখ্যা নিয়মিত বাড়ছে। এই বন্যায় প্রতিবেশী তিব্বতেও ‘ব্যাপক হতাহতের’ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে কৈলাস মানসসরোবরে যাওয়া প্রায় ৪০০ তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

বুধবার ভোরে আকস্মিক বন্যায় নেপালের রাসুওয়া জেলায় চীন সীমান্তবর্তী এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়। সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল প্রাথমিক তথ্যের বরাত দিয়ে পার্লামেন্টে জানিয়েছেন, হিমালয় ঘেঁষা চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় সকালে ভূমিকম্প অনুভূত হয়। এরপর শুরু হয় তুষারধস। সেখান থেকে আকস্মিক বন্যা দেখা দেয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শিশির খানাল জানান, তাঁর দেশ চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখন পর্যন্ত ২৬ পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সামরিক সদস্য নিখোঁজ আছেন।

এদিকে দ্য কাঠমান্ডু পোস্টকে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু গবেষক রিজন ভক্ত কায়স্থ জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, তুষারধস লহেন্দে নদীর প্রবাহ আটকে দিলে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। একই সময় ভূমিকম্পও অনুভূত হয়।

নেপাল পুলিশ ও এএফপির প্রকাশ করা ছবিতে দেখা যায়, নদীর প্রবল স্রোত আশপাশের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাদামাটির মধ্যে একটি বাড়ির শুধু ওপরের তলা বেরিয়ে আছে। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় তারা হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত সদস্যদের পাঠিয়েছে।

জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ। বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ হয়ে গেছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, নেপালের অংশে বন্যার কারণে তিব্বতের গিরং বন্দরে ব্যাপক হতাহত ও বহু মানুষ নিখোঁজ হয়েছে। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তবে এসব প্রতিবেদনে তিব্বতে আহত বা নিহতের সংখ্যা জানানো হয়নি।

প্রচ্ছদ এর আরও খবর
দুই প্রকল্পে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি জাপানের

দুই প্রকল্পে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি জাপানের

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন

দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top