|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত


প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৮ আগস্ট ২০২৬:: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে গত সপ্তাহে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বিষয়টি নিয়ে তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তিনি বলেছেন, তাঁরা (ভারত) বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কথা তুলে ধরে বিষয়টি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়ে একে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা ও মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, চুক্তির সদস্য দেশগুলো অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ এতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছি—বিশেষত, তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। দেশের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।’

একই ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি ঘটা দুটি ঘটনা উল্লেখ করে ওই সাংবাদিক জানতে চান, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা নিয়েছে কি না এবং এটা ভারতের কাছে উদ্বেগজনক কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের যথাযথভাবে পালন করা উচিত।

প্রচ্ছদ এর আরও খবর
শেখ হাসিনা পালিয়ে গিয়েও এই জাতি ও দেশকে অস্থির করার চেষ্টা করছে : ডা. শফিকুর রহমান

শেখ হাসিনা পালিয়ে গিয়েও এই জাতি ও দেশকে অস্থির করার চেষ্টা করছে : ডা. শফিকুর রহমান

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

সিলেটে পুলিশের অভিযানে ৪৫ আসামি গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে ৪৫ আসামি গ্রেফতার

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top