|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই দাবি আদায়ের ফয়সালা হবে : এডভোকেট জুবায়ের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই দাবি আদায়ের ফয়সালা হবে : এডভোকেট জুবায়ের

প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৬

লন্ডন, ৪ সেপ্টেম্বর ২০২৬:: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সরকার স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, যে শহীদদের রক্তের ওপর আজকের এই সরকার, তাদের রক্তের সঙ্গে প্রতারণার পথেই সরকার হাঁটছে। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, জুলাই সনদের প্রতিটি অক্ষর তারা বাস্তবায়ন করবে এবং গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে চেয়েছে। কিন্তু বিজয়ী হওয়ার পর তারা জনগণের সঙ্গে প্রতিটি অক্ষরেই প্রতারণা করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এডভোকেট জুবায়ের বলেন, জনগণের দাবি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা সংসদে বারবার আহ্বান জানাচ্ছি। যদি জনগণের এ দাবি মেনে নেওয়া না হয়, তাহলে সবাইকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে এ দাবি বাস্তবায়ন করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং সেবাপ্রতিষ্ঠানগুলোতে অনিয়ম-অরাজকতাসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে এডভোকেট জুবায়ের বলেন, সরকার পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। অতীতে যা হয়নি, সেটাই করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানের মতো করে গড়ে তোলা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের অন্যতম মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম ও ড. শামসুল আলম গোলাপ।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউকে এর আরও খবর
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top