মার্গেট বিচে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আনন্দঘন সামার ট্রিপ
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন, ৭ সেপ্টেম্বর ২০২৬: যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জবাসীর সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আনন্দঘন সামার ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল থেকে যাত্রা শুরু করে ইংল্যান্ডের কেন্টের জনপ্রিয় সমুদ্রসৈকত মার্গেট বিচে গিয়ে পৌঁছান সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, খেলাধুলা, বিনোদন, আড্ডা ও খাবার-দাবারের মধ্য দিয়ে আনন্দঘন সময় কাটান।
কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি প্রফেসর শেখ এম শামীম শাহেদ বলেন, প্রতি বছরই কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি ডে ট্রিপের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় সবার সম্মিলিত সহযোগিতায় এবারের সামার ট্রিপও সুন্দর ও আনন্দপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার প্রশংসা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, জনগণের কল্যাণে কমলগঞ্জ ওয়েলফেয়ারের কার্যক্রম যেন অব্যাহত থাকে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত হয়—এটাই তাঁর প্রত্যাশা।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমেদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সামার ট্রিপে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও প্রশংসা করেন।
সামার ট্রিপে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আব্দুস শহীদ, সহসভাপতি মো. সেলিম মিয়া, সহসভাপতি মো. নিয়াজ পারভেজ চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ মো. ইয়াকুব আলী, কার্যনির্বাহী সদস্য ও তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাসান কাওছার চৌধুরী সিপন, সহসাধারণ সম্পাদক কাজী আমিন রশিদ, সহধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. নোমান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক কাজী ফয়সল আহমেদ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আতাউর রহমান ইমন এবং শেখ তারেক আহমেদসহ সংগঠনের আরও অনেক সদস্য।
আয়োজনে দলবদ্ধভাবে ভ্রমণ, খেলাধুলা, বিনোদন, আড্ডা ও নানা ধরনের খাবারের ব্যবস্থা ছিল। সব মিলিয়ে সামার ট্রিপটি কমলগঞ্জবাসীর মিলনমেলা ও সামাজিক সম্প্রীতির এক আনন্দঘন আয়োজনে পরিণত হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জবাসীদের নিয়ে নিয়মিত বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বাংলাদেশে কমলগঞ্জ উপজেলায় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন সংকটের সময়ে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে।


