|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান

ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান


প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬

লন্ডন, ৭ সেপ্টেম্বর ২০২৬: ইস্ট লন্ডন মসজিদের সামারকালিন সবেচেয়ে বড় আয়োজন মুসলিম চ্যারিটি রান এই বছর ১৩ বছর উদযাপন করছে । আগামী ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে ১৩তম চ্যারিটি রান । চ্যারিটি রান সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি চলছে । প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ নাম রেজিস্ট্রেশন করছেন। এ বছর নতুন সংযোজন মহিলাদের জন্য চ্যারিটি রান। ২৬শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় মাইলএন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েম্যান মুসলিম চ্যারিটি রান।

এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে ইস্ট লন্ডন মসজিদে আয়োজন করা হয় এক প্রেস ব্রিফিং। এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ,মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলম ও ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।

প্রেস ব্রিফিংয়ে আগামী ১৩ সেপ্টেম্বর রোববার কমিউনিটির ছেলে, বুড়ো, যুবা সকল বয়সের পুরুষকে সপরিবারে সকাল ১০টার মধ্যে ভিক্টোরিয়া পার্কে সমবেত হওয়ার আহবান জানানো হয়।

মসজিদের চেয়ারম্যান আব্দুল হাই মুর্শেদ রোববার সকালে সকলকে পরিবার-পরিজন নিয়ে পার্কে আসার আহবান জানান। তিনি বলেন এটা শুধু চ্যারিটি রানই নয়, এটি কমিউনিটির একটি বড় উৎসব। তাই আমরা চাই সকলে পরিবার পরিজন নিয়ে পার্কে আসেন এবং আয়োজনকে উতসবমুখর করে তুলেন। তিনি বলেন, গত বছর আমরা চ্যারিটি সংগঠনগুলো মুসলিম চ্যারিটি রানের মাধ্যমে প্রায় ৩৫০ হাজার পাউন্ড সংগ্রহ করে। আমরা আশা করছি এ বছর তার চেয়ে বেশি ফান্ডেরেইজ করতে পারবো।

মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন আমরা আশা করছি ১২ অক্টোবর কমিউনিটির মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ভিক্টোরিয়া পার্কে সমবেত হবেন এবং উৎসবে মেতে ওঠবেন। তিনি বলেন, এই রান শুধু একটি ফান নয়, এতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে মানুষ স্বাস্থ্যকর জীবন-যাবনে অভ্যস্ত হয়ে ওঠতে পারছেন । আমাদের কমিউনিটিতে মানুষ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছেন। এই চ্যারিটি রান হতে পারে নিয়মিত শরীরচর্চায় অভ্যস্থ হয়ে নিজেকে সুস্থ রাখার একটি মাধ্যম।

সুফিয়া আলম বলেন, স্বাস্থ্য সুরক্ষায় নারীদের নিয়মিত শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়, সাউথ এশিয়ান নারীদের একটি উল্লেখযোগ্য অংশ নানাধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই এবার প্রথমবারের মতো নারীদের জন্য ৫ কিলোমিটার চ্যারিটি রান আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার, ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় মাইল এন্ড স্টেডিয়ামে এই চ্যারিটি রান অনুষ্ঠিত হবে। যারা পুরো ৫ কিলোমিটার দৌড়াতে পারবেন না, তাদের জন্য আড়াই কিলোমিটার দৌড়ানোরও সুযোগ থাকবে। ১২ বছরের নিচের শিশুদের থেকে শুরু করে ৬৬ বছরের বেশি বয়সী নারীরাও এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তিনি আগ্রহী নারীদের দ্রুত নাম নিবন্ধনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই আরও বেশি নারী এই আয়োজনে অংশ নিন, স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি সচেতন হোন এবং একই সঙ্গে ভালো কাজের জন্য তহবিল সংগ্রহে যুক্ত হন। আগামী ২৬ সেপ্টেম্বর সবাইকে সপরিবারে মাইল এন্ড স্টেডিয়ামে এসে এই আয়োজনকে সফল করার আহ্বান জানাচ্ছি।”

ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী চ্যারিটি রানে অংশগ্রহণে আগ্রহীদের যথাশীঘ্র নাম রেজিস্ট্রেশনের আহবান জানান । তিনি ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার মধ্যে সকলকে ভিক্টোরিয়া পার্কে জড়ো হওয়ার আহবান জানান যাতে মূল দৌড় শুরু হওয়ার আগে ওয়ার্ম-আপ সেশনে অংশগ্রহণ করতে পারেন। তিনি জানান, এ বছর প্রায় ৩০টি চ্যারিটি সংগঠন অংশগ্রহণ করছে । আশা করা হচ্ছে দেড় হাজারের মতো মানুষ দৌড়ে অংশড়গ্রহণ করবে।

তিনি বলেন আগ্রহীরা মাত্র ১০ পাউণ্ড ফি পরিশোধ করে যে কোনো চ্যারিটির পক্ষে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে ফান্ডরেইজ করতে পারবেন । এই ১০ পাউণ্ডের বিনিময়ে তাঁকে দেওয়া হবে মুসলিম চ্যারিটি রানের ব্র্যান্ডেড টি-শার্ট, মেডেল, বিজয়ীদের ট্রফি, টপ ফান্ডরেইজার অ্যাওয়ার্ড ও অন্যান্য লজিস্টিক সেবা । চ্যারিটি রানে শিশুদের জন্য থাকবে বাউন্সি ক্যাসেল, গ্ল্যাডিয়েটর গেইম, ফুটবল শুটিংসহ নানা ধরনের স্টল।

উল্লেখ্য, এবারের চ্যারিটি রানে পার্টনার ও স্পনসর হিসেবে রয়েছে আমানাহফাই, হিউম্যান আপিল, সুন্নাহ মাস্ক ফাউন্ডেশন, গ্লোবাল এহসান রিলিফ, মুসলিম হেল্প ইউকে, সালাম চ্যারিটি, আগোশ ইউকে, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি, হেল্প ইয়াতীম, মুসলিম এইড, কাউন্সিল অব মস্ক অ্যাপ, ইসলামিক রিলিফ, রিড ফাউন্ডেশন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, সাবা রিলিফ ও ইফ চ্যারিটি।

ইউকে এর আরও খবর
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top