|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সা. অনুষ্ঠিত

লন্ডনে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সা. অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ সেপ্টেম্বর ২০২৬:: গাউসিয়া কমিটি ইউকে ও নূরে মদিনা ফাউন্ডেশন (লন্ডন) ইউকের যৌথ উদ্যোগে লন্ডনে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সা. অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি লন্ডনের স্থানীয় হল আইভি কনভেনশন হলে আয়োজিত এ পবিত্র মাহফিলে সভাপতিত্ব করেন নূরে মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট টিভি ভাষ্যকার মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরআন-সুন্নাহর আলোকে মূল্যবান বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি ইউকের সভাপতি ও ব্রিস্টল সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা হাফিজ ইকরাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী। এছাড়া বক্তব্য দেন আল হিরা জামে মসজিদের খতিব মাওলানা সানাউল্লাহ ছেটি, মহিউল ইসলাম জামে মসজিদের খতিব মাওলানা শের আহমদ বরকতী, আল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা কারী মাহমুদুল হাসান, মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী এবং মাওলানা কারী কাজী বাকী বিল্লাহ।

এ সময় ইংল্যান্ডের বিভিন্ন এলাকার প্রখ্যাত উলামায়ে কেরাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে কোরআন-সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা করেন।

মাহফিল পরিচালনা করেন মাওলানা ফখরুল মোস্তফা ও পীরজাদা মাওলানা সাকিবুর রহমান চিশতী।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মো. হোসাইন, রাসেল আহমেদ, পীরজাদা মামনুনুর রহমান, ইমরান আহমেদ, হাজী রেদওয়ান চৌধুরী, হাজী আব্দুস সালাম লিটনসহ সংশ্লিষ্টরা।

মাহফিলে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নবীপ্রেমী মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর জীবনাদর্শ অনুসরণ এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

ইউকে এর আরও খবর
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top