|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনও তথ্য নেই : জয়সওয়াল

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনও তথ্য নেই : জয়সওয়াল


প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ সেপ্টেম্বর ২০২৬:: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনও তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরের বিষয়ে নতুন কোনও তথ্য তার কাছে নেই।

দেশটির রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর চার দিন বাকি রয়েছে। এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঢাকা প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য আরও কূটনৈতিক অনুকূল পরিবেশ প্রয়োজন বলে জানিয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ বিষয়ে আপনাদের জানানোর মতো নতুন কোনও তথ্য আমার কাছে নেই।

গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর নয়াদিল্লিতে তারেক রহমানের প্রথম সফর নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছে। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই টানাপোড়েন কাটিয়ে উঠতেই উভয়পক্ষের মাঝে আলোচনাও চলছে।

শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানেই নির্বাসনে রয়েছেন। তাকে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে বারবার নয়াদিল্লিকে অনুরোধ করা হলেও ভারত জানিয়েছে, তারা আবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।

তিনি বলেন, ‘‘আমাদের হাইকমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, যেখানে তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, আমাদের যৌথ সম্পর্ক ও দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক এবং আগামী দিনে আমরা কীভাবে এই বিশেষ সম্পর্ককে এগিয়ে নিতে চাই তা নিয়ে কথা বলেছেন।’’

জয়সওয়াল বলেন, আজকের এই নির্ধারিত বৈঠকে সৌজন্য বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু বিষয়ের ওপরই বেশি জোর দেওয়া হয়েছে।

দুই বছর স্থগিত থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আবার আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমার কাছে হালনাগাদ কোনও তথ্য নেই।’’

প্রচ্ছদ এর আরও খবর
দুই প্রকল্পে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি জাপানের

দুই প্রকল্পে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি জাপানের

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন

দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top