|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ অক্টোবর ২০২৬:: বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে গেছে এক চোর।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে নাটোর সদর থানা-পুলিশের কাছে অভিযোগ করা হলেও এখনও চোরকে আটক বা চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ উদ্ধার করতে পারেনি পুলিশ।

তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ‘জেলা পুলিশ জার্মান নাগরিকের চুরি যাওয়া মালামাল উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও অভিযান চালিয়ে যাচ্ছে। রেলস্টেশনসহ বেশ কিছু স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ে চুরির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব।’

উল্লেখ্য, কিরিল ল্যান্ডার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। এরপরে নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এ জন্য তিনি নাটোর রেলস্টেশনে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় সেই চোর যুবকটি কৌশলে কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আর তাকে খুঁজে পাননি কিরিল। তারপর স্থানীয়দের পরামর্শে তিনি নাটোর সদর থানায় এসে পুলিশকে ঘটনাটি জানান।

প্রচ্ছদ এর আরও খবর
৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top