|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন’, বিএনপিকে নাসীরুদ্দীনের প্রশ্ন

‘পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন’, বিএনপিকে নাসীরুদ্দীনের প্রশ্ন

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬:: চাঁদাবাজি, দখলদারত্ব ও প্রশ্নপত্র ফাঁসের পরিবর্তে যোগ্যতার মর্যাদা এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, বিএনপির লোকজন কি পড়াশোনা করেন না, যে পরীক্ষা দিতে প্রশ্নপত্র ফাঁস করতে হবে?

শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন? ভাই, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার, সব দখল করে ফেললে! ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস, জায়গা-জমি দখল, এসবের পর এবার কি চাকরির বাজারটাও নষ্ট করবে?’

তিনি আরও লেখেন, দেশ পরিচালনা করতে হলে অন্তত চাকরির বাজার স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে হবে। মেধার বদলে দলীয় পরিচয়, যোগ্যতার বদলে তদবির আর পরীক্ষার বদলে প্রশ্নপত্র ফাঁস চলতে থাকলে দেশ কীভাবে চলবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘এতটুকু দূরদর্শিতা না থাকলে একসময় নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবে, নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো অবস্থা হবে!’

পোস্টের শেষাংশে তিনি সব পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসমুক্ত রাখা, নিয়োগে কোটার অপব্যবহার ও দলীয়করণ বন্ধ করা এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানান।

তিনি লেখেন, ‘চাঁদাবাজি নয়, দখলদারত্ব নয়, প্রশ্নফাঁস নয়, আমরা চাই যোগ্যতার মর্যাদা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।’

প্রচ্ছদ এর আরও খবর
আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

সৌদি বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা

সৌদি বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল: কর্মস্থলে ফেরা অনিশ্চিত, বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল: কর্মস্থলে ফেরা অনিশ্চিত, বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top