|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি


প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ০৪ নভেম্বর ২০২৬:: আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় ডিবি।

এর আগে, আজ দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই সময় ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যায় ডিবি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সমকালকে বলেন, ডিবিসিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহানসহ দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে রাত সাড়ে ১২টায় ডিবিপ্রধান বলেন, ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শফিকুল ইসলাম আরও বলেন, রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা নেই। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top