|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ‘ট্রাভেল ক্যানভাস’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন : নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন গড়ে তোলার প্রয়াস

লন্ডনে ‘ট্রাভেল ক্যানভাস’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন : নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন গড়ে তোলার প্রয়াস


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১১ নভেম্বর ২০২৬: বাংলাদেশের পর্যটন, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য প্রবাসী এবং বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ‘ট্রাভেল ক্যানভাস’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে লন্ডনে ।
বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশিসহ যুক্তরাজ্যে বসবাসরত নতুন প্রজন্মের প্রবাসীদের বাংলাদেশের পর্যটনশিল্পের সঙ্গে পরিচিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরাই প্রকাশনাটির অন্যতম উদ্দেশ্য। উল্লেখ্য, ট্রাভেল ক্যানভাসের প্রধান সম্পাদক হলেন সৈয়দ গোলাম কাদের, সহকারী সম্পাদক রাইনা হক নাইসা এবং সিইও হলেন মোঃ রাশেদুল হক ।
৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ‘ট্রাভেল ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলাইমানসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিগণ।

আয়োজকরা জানান, বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে প্রবাসীদের কাছে তথ্য পৌঁছে দিতে প্রকাশনাটি ভূমিকা রাখবে । কক্সবাজার, সুন্দরবন, সিলেটের চা-বাগান, জাফলং, রাতারগুল, পার্বত্য চট্টগ্রাম ও কুয়াকাটাসহ দেশের আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি তরুণ-তরুণীদের কাছে দেশের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী করে তোলার প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্টদের। একই সঙ্গে তাঁদের বিদেশি বন্ধু ও পরিচিতদের কাছেও বাংলাদেশের পর্যটন সম্ভাবনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাভেল ক্যানভাসের প্রকাশক মোহাম্মদ জাহিরুল আলম ভূঁইয়া, চ্যানেল এস-এর সিইও ও ট্রাভেল ক্যানভাসের উপদেষ্টা তাজ চৌধুরী। ভিডিও বার্তায় বাংলাদেশের পর্যটন খাত নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও ব্যারিস্টার ফারুকী।

মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপ এর পরিচালক মোস্তফা সরওয়ার বাবু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু ও চ্যানেল এস এর নির্বাহী সম্পাদক মোস্তাক বাবুলসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ ।
ট্রাভেল ক্যানভাসের প্রকাশক মোহাম্মদ জাহিরুল আলম ভূঁইয়া চার দশক ধরে ট্রাভেল ও ট্যুরিজম শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন । বাংলাদেশে গত ২৫ বছর ধরে তিনি ‘ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক’ পরিচালনা করছেন । দীর্ঘ কর্ম-অভিজ্ঞতার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়ন ও প্রসারে কাজ করে যাচ্ছেন তিনি।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ১৭তম ‘হু’জ হু’ অ্যাওয়ার্ডস : সম্মাননা পেলেন সাত ব্রিটিশ বাংলাদেশি

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ১৭তম ‘হু’জ হু’ অ্যাওয়ার্ডস : সম্মাননা পেলেন সাত ব্রিটিশ বাংলাদেশি

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

শীতের আগে ফ্লু থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ: বিনামূল্যে এনএইচএস টিকা নেওয়ার আহ্বান

শীতের আগে ফ্লু থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ: বিনামূল্যে এনএইচএস টিকা নেওয়ার আহ্বান

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদন

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদন

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

‘মেরী মোবারক’ নাটকে মুগ্ধ দর্শক, হাসিতে মাতল প্রিন্টার্স থিয়েটার

‘মেরী মোবারক’ নাটকে মুগ্ধ দর্শক, হাসিতে মাতল প্রিন্টার্স থিয়েটার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top