|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সোয়াল

সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সোয়াল


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৩ নভেম্বর ২০২৬:: স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে সাংবাদিকেরা চলতি সপ্তাহে ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার কারণ জানতে চান। এ সিদ্ধান্তের পেছনে অবৈধ অভিবাসন নিয়ে ভারতের উদ্বেগের কোনো ভূমিকা রয়েছে কিনা, সে প্রশ্নও তোলেন তারা।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ নিয়ে বিভিন্ন সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট) নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ
ব্রিফিংয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। চলতি বছরের ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণা, সম্ভাব্য যাত্রাপথ, নিরাপত্তা পরিস্থিতি এবং তাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি একটি ‘আইনি বিষয়’ এবং আইন অনুযায়ীই এর নিষ্পত্তি হবে। তবে শেখ হাসিনার দেশে ফেরার ধরন, তাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানো কিংবা বিচারসংক্রান্ত সম্ভাব্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে পঞ্চম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলায় গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকায় নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।

২০১৭ সালে শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রচ্ছদ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top