|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৩ নভেম্বর ২০২৬:: যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। তাকে আনতে হবে একটি সামরিক বিমান পাঠিয়ে। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর তিনি বাংলাদেশের একটি সামরিক বিমানেই ভারতে গিয়েছিলেন। অবশ্য স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়েও সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।

ভারতীয় নীতিনির্ধারকরা চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। এছাড়া নয়াদিল্লি মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।

এছাড়া এক ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা যাতে ঝুঁকির মুখে না পড়ে, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তার সুরক্ষার দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা চায় নয়াদিল্লি।

বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যর্পণ চুক্তির আইনি দিক দেখিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাকে তুলে দিতে চায় না ভারত, কারণ এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।

তবে গত কয়েক মাস ধরে এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই বৈঠক হয়েছিল।

ভারতে সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, চব্বিশের জুলাইয়ের পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।

দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।

ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে বিবিসি বাংলা।

তবে ভারতীয় কর্মকর্তাদের সন্দেহ, জ্বালানি সংকট ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ শেখ হাসিনাকে এখন ফেরাতে চায় কি না। কারণ তার ফেরা দেশে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।

নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে তার ফেরা কঠিন জেনেও ভারত এই ঘোষণায় সম্মতি দিয়েছে। তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলেও, ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পেছনে নয়াদিল্লির হাতে একটি নতুন যুক্তি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top