|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সিপিএর আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চিফ হুইপসহ ৯ সংসদ সদস্য

সিপিএর আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চিফ হুইপসহ ৯ সংসদ সদস্য


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৬: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে প্রতিনিধিদলটি ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন এবং মারদিয়া মমতাজ। প্রতিনিধিদলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

সংসদ সচিবালয় জানায়, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এই সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সফরে সংসদীয় কমিটি ব্যবস্থা, আধুনিক আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি কার্যক্রম নিয়ে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হয়।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ১৭তম ‘হু’জ হু’ অ্যাওয়ার্ডস : সম্মাননা পেলেন সাত ব্রিটিশ বাংলাদেশি

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ১৭তম ‘হু’জ হু’ অ্যাওয়ার্ডস : সম্মাননা পেলেন সাত ব্রিটিশ বাংলাদেশি

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

শীতের আগে ফ্লু থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ: বিনামূল্যে এনএইচএস টিকা নেওয়ার আহ্বান

শীতের আগে ফ্লু থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ: বিনামূল্যে এনএইচএস টিকা নেওয়ার আহ্বান

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদন

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদন

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

‘মেরী মোবারক’ নাটকে মুগ্ধ দর্শক, হাসিতে মাতল প্রিন্টার্স থিয়েটার

‘মেরী মোবারক’ নাটকে মুগ্ধ দর্শক, হাসিতে মাতল প্রিন্টার্স থিয়েটার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top