|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৯ নভেম্বর ২০২৬:: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বৃহস্পতিবারও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আগের দিন হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জামায়াতের দোকানপাট ও বাসাবাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সরকারের ব্যর্থতায় অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণ উদ্বিগ্ন। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকা প্রয়োজন। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে সেই অবস্থান থেকে সরে যাচ্ছে এবং গণভোটের গণরায় মানছে না।

আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, তারাও মাঠে রয়েছেন। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দ দুটির মধ্যে পার্থক্য আছে। জনগণকে সঙ্গে নিয়ে তারা ফ্যাসিবাদ প্রতিহত করবেন।

তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই তাদের প্রধান শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না। তবে আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। সহিংসতার পথ তৈরি করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চান না তারা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলীয়ভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

দেশবিরোধী অপতৎপরতা রুখতে ১১ দলের ঐক্যের ঘোষণা

জামায়াতের ঘোষিত কর্মসূচি

– ২১ নভেম্বর : বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।

– ২৫ নভেম্বর : একই দাবিতে ঢাকা ছাড়া ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

– ২৬ নভেম্বর : সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। আয়োজন করবে জেলা সংগঠন।

– ২৯ নভেম্বর : ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

– ৩০ নভেম্বর : একই দাবিতে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল। আয়োজন করবে উপজেলা ও থানা সংগঠন।

– ২ ডিসেম্বর : পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

– ৬ ডিসেম্বর : স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

– ৯ ডিসেম্বর : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

– ১০ ডিসেম্বর : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

– ১৩ ডিসেম্বর : ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

– ১৪ ডিসেম্বর : শহিদ বুদ্ধিজীবী দিবস পালন।

– ১৫ ডিসেম্বর : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা।

– ১৬ ডিসেম্বর : রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি।

– ১৯ ডিসেম্বর : শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

– ২০ ডিসেম্বর : চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

– ২১ ডিসেম্বর : প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

– ২৩ ডিসেম্বর : মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

– ২৬ থেকে ৩১ ডিসেম্বর : দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

প্রচ্ছদ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top