|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তার দাবি

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তার দাবি


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৯ নভেম্বর, ২০২৬:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাকসু। একই সঙ্গে মুসাদ্দিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার ডাকসুর এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা প্রথমে মুসাদ্দিকের বাড়ি মনে করে তার ফুপুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কয়েকদিন ধরেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ডাকসু।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের দীর্ঘদিনের গুম, হত্যা, দমন-পীড়ন, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের রাজনীতির আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত এ হামলা। হামলার আগে হুমকি ও উসকানির বিষয়টি প্রশাসনকে জানানোর পরও এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগের গুটিকয়েক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে ডাকসু।

ডাকসুর অভিযোগ, জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত হলেও দলটি রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ এবং জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ছাত্রসমাজের ওপর হামলা, পরিবার-পরিজনকে ভয়ভীতি প্রদর্শন এবং বসতভিটায় অগ্নিসংযোগ করে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা সফল হবে না।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানোর পাশাপাশি গোপালগঞ্জের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ডাকসু।

এ ঘটনায় অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হামলার আগে দেওয়া হুমকি ও উসকানির বিষয়টি তদন্ত করে নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top