|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৮ নভেম্বর, ২০২৬:: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুতে কারাগারে থাকা শারমিনের জন্য প্যারোলে মুক্তির আবেদনের ইচ্ছা থাকলেও সপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে মাকে একনজর দেখাতে ফ্রিজিং ভ্যানে করে মরদেহ কারাগারে নেন স্বজনরা। কারাগারের ফটক থেকে ছেলেকে শেষ বিদায় জানান শারমিন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে তুর্যের মরদেহ নিয়ে যায় পরিবার। পরে ভেতরে প্রবেশ করে মহিলা কেন্দ্রীয় কারাগারে গিয়ে মা শারমিন সুলতানাকে তুর্যের মরদেহ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে লাশবাহী ভ্যানটি কারগার থেকে বের হয়।

কারাবন্দি যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবমহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কারাবন্দি যুবলীগ নেত্রীর স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানা পুলিশ গভীররাতে বাসায় অভিযান পরিচালনা করে তাকে (শারমিন) আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে, ছেলেটি জন্ম থেকে প্রতিবন্ধী। তুর্য জন্মের পর থেকে মায়ের হাতে খাওয়াদাওয়াসহ সব কিছু করত। শারমিন গ্রেপ্তার হওয়ার পর সে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। সঠিকভাবে নাওয়া-খাওয়া ও ওষুধ খেতে না পারায় অসুস্থ হয়ে মায়ের জন্য পথ চেয়ে থেকে পরপারে পাড়ি জমালো।

তিনি অভিযোগ করে বলেন, আটকের আগ পর্যন্ত শারমিনের নামে কোনো মামলা ছিল না। যড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। তাই বাধ্য হয়ে কারাফটকে সন্তানের মরদেহ নিয়ে এসেছি স্ত্রীকে দেখাতে।

কারাগার থেকে বের হয়ে বন্দি শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই রাষ্ট্র আমার বোনকে জামিন দিলো না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেলো। মাত্র ৫ মিনিট সময় দিলো আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে।

গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার সময় ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়েছে। সঙ্গে তার পরিবারের স্বজনরাও আসেন। পরে নিয়ম অনুযায়ী মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

ইউপি নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে

যে কান্নার ভাষা নেই

যে কান্নার ভাষা নেই

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

ওসিকে যুবলীগ নেতার হুমকি : হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

ভোরে বিএনপির এমপির, সন্ধ্যায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে হামলা

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

টিটন হত্যার রহস্য আড়ালের চেষ্টা, ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

শেখ হাসিনা জীবিত প্রমাণে এক বছর আগের অডিও প্রচার আওয়ামী লীগের

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top