|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. জোড়া গোলে রোনালদোর জোড়া রেকর্ড

জোড়া গোলে রোনালদোর জোড়া রেকর্ড


প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫

1413
চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো ছুয়েছেন ক্যারিয়ারের ৫০০ তম গোলের মাইলফলক। এছাড়া রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউলের গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

মালমোর বিপক্ষে বুধবার চ্যাম্পিয়নস লিগের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোল করে রোনালদো রাউলের সাথে মাদ্রিদের হয়ে ৩২৩ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে রাওলের থেকে প্রায় ৪০০ ম্যাচ কম খেলেছেন রোনালদো। এছাড়া ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলকতো ছিলই। ক্যারিয়ারে ৭৫৩তম ম্যাচে রোনালদো ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি ১১৮টি, ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি ও পর্তুগিজের হয়ে ৫৫ গোল করেছেন রোনালদো।

ম্যাচ শেষে রোনালদো বলেছেন, আমি দারুন খুশী। অসাধারণ এই রেকর্ড গড়ার জন্য যে সমস্ত সতীর্থরা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বের অন্যতম বড় একটি ক্লাবের হয়ে এ ধরনের রেকর্ড গড়াও সম্মানের। ৩০ বছর বয়সী এই তারকা উইঙ্গার ক্যারিয়ারের ৫০০ ও ৫০১তম গোল দুটি করে সুইডিশ চ্যাম্পিয়ন মালমোর বিপক্ষে মাদ্রিদকে গ্রুপ-এ’র ম্যাচে জয় এনে দেন। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলসংখ্যা ৬৭তে উন্নীত করলেন সিআর সেভেন।

নতুন এই রেকর্ডে রোনালদোর ভূয়সী প্রশংসা করেছে রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। নতুন রেকর্ডের পরে বেনিতেজ বলেছেন, আশা করছি সে নিজেকে আরো ছাড়িয়ে যাবে। এত কম সময়ে এত বড় অর্জন সত্যিই অসাধারণ। এজন্যই সে অন্য সকলের থেকে আলাদা।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top