|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. মেসি-নেইমার ছাড়াই শুরু হচ্ছে বিশ্বকাপ মিশন

মেসি-নেইমার ছাড়াই শুরু হচ্ছে বিশ্বকাপ মিশন


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫

স্পোর্টস ডেস্ক:

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পথে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। কিন্তু প্রথম ম্যাচেই উপস্থিত থাকতে পারছেন না দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সুপারস্টার লিয়নেল মেসি ও নেইমার। রাশিয়ান বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জনের এই দীর্ঘ পথে বর্তমান বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা মেসি ইনজুরির কারণে ও নেইমার বহিষ্কারাদেশের কারণে খেলতে পারছেন না। একইভাবে ইনজুরির কারণে উরুগুয়ে লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি ও কলম্বিয়া হামেস রদ্রিগেজের সার্ভিস পাচ্ছে না।

দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের অঞ্চলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকার দুঃসহ স্মৃতিকে ভুলে নতুন করে বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু করতে চাচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়েকে পিছনে ফেলে এবারের কোপা আমেরিকা শিরোপা জিতেছে স্বাগতিক চিলি। প্যারাগুয়ের কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনালেই ব্রাজিলের কোপা আমেরিকা মিশন শেষ হয়ে যায়। গত বছর ঘরের মাঠে বিশ্বকাপে জার্মানদের কাছে বিধ্বস্ত হওয়ার দুঃসহ স্মৃতি থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি দুঙ্গা বাহিনী। কোপা আমেরিকায় সেই স্মৃতি ভোলার একটি সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি সেলেসাওরা।

অন্যদিকে ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে পরাজিত হয়ে আর্জেন্টিনাকে রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বিশ্বকাপের ফাইনালেও জার্মানদের কাছে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে পরাজিত হয়ে হতাশ হয়েছিল মেসি বাহিনী। ১৯৯৩ সালের পরে বড় কোনো টুর্নামেন্টে শিরোপাবিহীন আর্জেন্টাইনরা কোনভাবেই নিজেদের প্রমাণ করতে পারছে না।

আর এসবকে পিছনে ফেলে নতুনভাবে বিশ্বকাপে মিশন শুরু করতে বদ্ধপরিকর দু’দলই। এই লক্ষ্যে ব্রাজিল চিলির বিপক্ষে খেলতে সানটিয়াগোতে যাবে। আর আর্জেন্টিনা নিজেদের মাঠ বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের মুখোমুখি হবে। কোপা আমেরিকার সাফল্যে চিলি এই ম্যাচে ফেবারিট হলেও ইতিহাস অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র একবারই চিলির বিপক্ষে পরাজিত হয়েছিল ব্রাজিল। ২০০২ সালের ঐ ম্যাচে সেলেসাওরা ৩-০ গোলে পরাজিত হয়েছিল। ঐ পরাজয়ের পরে ১৪ ম্যাচে ব্রাজিল ১২টি জয়ী হয়েছে ও পরাজিত হয়েছে মাত্র একটিতে। অতি সম্প্রতী মার্চে লন্ডনে একটি প্রীতি ম্যাচে চিলিয়ানদের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয় ব্রাজিল।

ইনজুরি আক্রান্ত লিভারপুল তারকা ফিলিপ কোটিনহোর স্থানে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা অভিজ্ঞ কাকা বলেছেন, প্রতিটি ম্যাচেই নিজস্ব কিছু ইতিহাস থাকে। সময়ের সাথে অনেক কিছুই পাল্টে যায়। মূল কথা হচ্ছে আমরা যেখানেই চিলিকে মোকাবেলা করেছি সবসময়ই ভাগ্য আমাদের সহায় ছিল।

ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ বলেছেন, চিলির বিপক্ষে যেকোন ম্যাচই বেশ কঠিন। কিন্‘ আমরা জেতার ব্যপারে বদ্ধপরিকর।

এদিকে বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে ছাড়া মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গত মাসে বার্সেলোনার হয়ে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে বাম হাঁটুর লিগামেন্টে ইনজুরিতে পড়ে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই সুপারস্টার। তবে মেসিকে ছাড়াই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনার ভারপ্রাপ্ত অধিনায়ক জেভিয়ার মাচেরানো। তিনি বলেন, ‘মেসিকে ছাড়াই ম্যাচ জয়ের ব্যাপারে আমরা আশাবাদি।’
খবর বাসসের।

1444240100_1415855594825c939ed3e8f5731bfe6f5becd14d5e_xl-696x449

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top