|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. টাইগারদের অস্ট্রেলিয়া বধ

টাইগারদের অস্ট্রেলিয়া বধ


প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: ইংল্যান্ডের পর এবার নিজেদের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকেও টেস্ট হারালো বাংলাদেশ। ঢাকার মিরপুর স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের জয় ২০ রানের। চতুর্থ ইনিংসে ২৬৫ রানের টার্গেট সামনে নিয়ে অস্ট্রেলিয়া ২৪৪ রানে অলআউট হলো। দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান ৫, তাইজুল ইসলাম ৩ ও মেহেদি হাসান মিরাজ নিলেন ২ উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যথাক্রমে ২৬০ ও ২১৭ রান করে। ৪৩ রানে এগিয়ে থেকে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হয়। এতে জয়ের জন্য চতুর্থ ইনিংসে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ২৬৫ রান। এই টার্গেট সামনে নিয়ে ২ উইকেটে ১০৯ রানে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ ২৫ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৭৫ রানে অপরাজিত থাকেন। আজ চতুর্থ দিন সকাল থেকে দারুণ ব্যাটিং করে যান তারা। তবে তৃতীয় উইকেটে ১৩০ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ১১২রান করা ডেভিড ওয়ার্নারকে এলবিডাব্লিউ করে ফেরান তিনি। এরপর স্মিথকে মোস্তাফিজের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সেই সাকিব। অজি অধিনায়কের রান তখন ৩৭। এরপর হ্যান্ডসকম্বকে ১৫ ও অ্যাশটন অ্যাগারকে ২ রানে ফেরান তাইজুল ইসলাম।

চতুর্থ দিন লাঞ্চ থেকে ফিরে প্রথব বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করে ফেরান সাকিব হাসান। এরপর নাথান লায়নকে ফেরান মেহেদি হাসান মিরাজ। এর আগে ম্যাচে উত্তেজনা ফেরান সাকিব আল হাসান। সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার ও ভয়ঙ্কর স্টিভেন স্মিথকে ফেরান তিনি। এরপর তাইজুল ইসলাম হানেন জোড়া আঘাত। অথচ দিনের শুরুতে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটিংয়ে মনে হচ্ছিল, জয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়া।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top